শুক্রবার, 31 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাধঁনের নতুন কমিটি শেকৃবিতে

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫ - ৭:৪৪ অপরাহ্ন

স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’ শেরেবাংলা কৃষি  বিশ্ববিদ্যালয় (শেকৃবি)ইউনিটের কার্যকরী কমিটি-২০২৫ গঠিত হয়েছে। কমিটিতে ২০২০-২০২১শিক্ষাবর্ষের এএসভিএম অনুষদের শিক্ষার্থী মো: আফিকুল ইসলাম রাহী সভাপতি  ও ফিসারিজ অনুষদের একই শিক্ষাবর্ষের প্রনাথ বিশ্বাস কে সাধারণ সম্পাদক এবং জোনাল প্রতিনিধি হিসেবে  মুনতাসীর সাইমুন  কৃষি অর্থনীতি অনুষদের  ২০২০-২১ সেশনের শিক্ষার্থী দায়িত্ব পেয়েছেন।

 

শুক্রবার (৩১ জানুয়ারি ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের এম মহববুজাম্মান ভবনের দ্বিতীয় তলায় এগ্রিবিজনেস  অনুষদের সেমিনার রুমে,  বাধঁন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের  নবীন বরণ, দায়িত্ব হস্তান্তর  ও কর্মী সংবর্ধনা অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করেন  মাননীয় উপ-উপাচার্য  প্রফেসর ড.  মো.বেলাল হোসেন।  এসময় সদ্য সাবেক সভাপতি ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করেন।

 

নবগঠিত এই কমিটি অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি নাজমিন নাহার নাঈমা ও রাবেয়া আক্তার, সহ-সাধারণ সম্পাদক  মো:জুনাইদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন,  সহ-সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম , কোষাধ্যক্ষ অনিন্দ্য বিশ্বাস  অর্ঘ্য , দপ্তর সম্পাদক মো : তাসরিফ উল্লাহ  প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: সাইদ আহম্মদ, তথ্য ও শিক্ষা সম্পাদক মোছা:সানজিদা আক্তার ।

 

এছাড়াও কার্যকরী সদস্য হিসেব রয়েছেন  মো:রানা ইসলাম, আফজাল আলম,নাফিসা তাবাসসুম, হালিমাতুস সামিয়া এবং নাফিউল।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, রক্ত দেওয়ার যে মানবতা  তা আসলে কোনোভাবেই মূল্যায়ন করা সম্ভব নয়।রক্তের সম্পর্ক কোনোদিন ছিন্ন করা যায় না ।  যদিও  এই রক্তদানের মাধ্যমের সম্পর্ক টা সেরকম নয় যেটা প্রকৃতগত ভাবে হয় তবুও কিছুটা রক্তের টান থেকে যায়। এসময় তিনি  বাঁধনের কিছু  প্রস্তাবনা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে শীঘ্রই আলোচনা করে সাংগঠনিক  কার্যক্রম পরিচালনায়  সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।

এসময়  বিশেষ অতিথি ও ছাত্র পরামর্শক স্যারদের হাতে সম্মাননা স্মারক তুলেদেন  সংগঠনের  সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং  সদস্যদের মাঝে সনদ ও স্মারক প্রদান করা হয়। সন্ধ্যার  পর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আয়োজন করা হয়।

 

বাঁধন, শেরেবাংলা কৃষি  বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক সভাপতি  মাকনুন সুলতানা তারিনের  সভাপতিত্বে ও আফিকুল ইসলাম রাহী এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য   অধ্যাপক ড.মো.বেলাল হোসন,  ছাত্র পরামর্শক অধ্যাপক  আশহাবুল হক, সহকারী প্রক্টর অধ্যাপক আখতার হোসেন ,  সংগঠনের শিক্ষা উপদেষ্টা  অধ্যাপক ড.মো:  জসীম উদ্দীন, সহযোগী অধ্যাপক মান্নান  সহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে যবিপ্রবি এন্টি ড্রাগ সোসাইটির ফ্রি শরবত ও পানি বিতরণ

পাল্টা হামলায় বিপর্যস্ত ইসরায়েল, পুতিনের সমর্থন চায় নেতানিয়াহু

রাবির ফোকলোর বিভাগের দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসব শুরু

১২ দফা দাবিতে ক্যাম্পাস সংস্কার চায় জবি ছাত্রশিবির

শাহীন চাকলাদারকে কারাদণ্ড ও সম্পদ বাজেয়াপ্তকরণে আদালতের রায়

হবিগঞ্জে পৌনে ২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি 

দিরাই পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ডে আলোচনা সভার ঘোষণা

ইবিতে বসন্ত উৎসব

হলের সিট বাতিল,মানবন্ধন করে শিক্ষার্থীরা।

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া