রবিবার, 22 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

চার দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি, উপাচার্যের আশ্বাস

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
রবিবার, ২২ জুন ২০২৫ - ৩:১৯ অপরাহ্ন

সাব্বির আহমেদ, ইবি:
খুলনা-কুষ্টিয়া মহাসড়ক সংস্কার ও চিকিৎসাসেবার উন্নয়নসহ চার দফা দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার (২২ জুন) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে তারা এ স্মারকলিপি প্রদান করেন।
তাদের চার দাবি হলো- বিশ্ববিদ্যালয় সংলগ্ন কুষ্টিয়া ও খুলনা মহাসড়কের স্থায়ী সংস্কারের লক্ষ্যে আগামী ১৫ দিবসের মধ্যে কুষ্টিয়া ঝিনাইদহ জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সভার আয়োজন করতে হবে, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসা সেবা উন্নতকরণ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহ সদর হাসপাতালে ইসলামী বিশ্ববিদ্যালয় নিয়মিত শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট সিট সার্বক্ষণিক সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, পরিবহন পুল থেকে নিয়মিত ফিটনেসবিহীন যানবাহন অপসারণ ও চালক-সহকারী নিয়োগে নজরদারি এবং নতুন যাত্রীচাপ বিবেচনায় বাড়তি পরিবহন সংযোজন।
শিক্ষার্থী প্রতিনিধি তানভীর মাহমুদ মণ্ডল বলেন, স্বাধীনতার পর প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক প্রতিষ্ঠানের মর্যাদা বহন করলেও শিক্ষার্থীবান্ধব পরিবহন ও স্বাস্থ্যসেবার ক্ষেত্রে আজও অনেক গুরুত্বপূর্ণ চাহিদা অপূর্ণ রয়ে গেছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি হলো এর শিক্ষার্থীরা। তাঁদের নিরাপদ যাতায়াত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা মানে একটি উন্নত, মানবিক ও সুসংহত শিক্ষাব্যবস্থা গড়ে তোলা। আমরা মনে করি এসব পদক্ষেপ দ্রুত বাস্তবায়িত হলে শিক্ষার্থীরা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও মর্যাদাপূর্ণ শিক্ষাজীবন উপভোগ করতে পারবে।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “দাবিগুলো খুবই সুন্দর। আমরা এই দাবিগুলো অফিসিয়ালি গ্রহণ করেছি। এগুলো নিয়ে শীগ্রই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবো। সড়ক সংস্কারের সার্বিক বিষয়ে প্রক্টর দেখবেন। মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবা উন্নীতকরণের বিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো। এছাড়া আমরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ফুট ওভার ব্রিজের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। পরিবহনের বিষয়ে আমরা আবেদন করেছি। কিন্তু মন্ত্রণালয় বর্তমানে গাড়ি দিচ্ছে না।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে সুষ্ঠুভাবে শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন

যবিপ্রবির গণিত বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

জবি শিক্ষক সেকান্দারকে অবাঞ্চিত ঘোষণা করে শিক্ষার্থীদের মানববন্ধন

টোল আদায় শুরু, শহীদ ওয়াসিম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

গণ-অভ্যুত্থানের গান নিয়ে বশেফমুবিপ্রবিতে কণ্ঠশিল্পী আমিরুল মানিক

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

আমরা বিপ্লবী শক্তি, আমাদের হারানোর কিছুই নেই: হাসনাত আব্দুল্লাহ

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সেবায় যবিপ্রবির বিভিন্ন ক্লাব-সংগঠন

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান