সোমবার, 3 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ - ৬:৫২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:
নারায়ণগঞ্জে অধ্যাপক মামুন মাহমুদকে আহ্বায়ক করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নতুন কমিটিতে প্রথম যুগ্ন আহ্বায়ক হয়েছেন মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। এছাড়া যুগ্ন আহ্বায়ক হিসেবে আছেন মাশুকুল ইসলাম রাজীব ও শরিফ আহমেদ টুটুল। একমাত্র সদস্য হিসেবে আছেন জেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন। অধ্যাপক মামুন মাহমুদ বিএনপির কার্যনির্বাহী সদস্য এবং পূর্বে জেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং দলীয় কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
এর আগে গত বছরের ২৪ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত কমিটির সভাপতি ছিলেন মোঃ গিয়াস উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন গোলাম ফারুক খোকন । ২০২৩ সালের ১৭ জুন অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে তারা নেতৃত্বে আসেন। তবে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার আগেই তা বিলুপ্ত করা হয়। এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে জানানো হয় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে উক্তি কমিটি বিলুপ্ত করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

খুবি কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় জামিন পেলেন কারাবন্দী দুই শিক্ষার্থী

সানকি পাড়া বাজরে রেলওয়ের অভিযানে ২৫০ দোকান উচ্ছেদ

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

নিরাপত্তাকর্মীদের মাঝে ইবি ছাত্র শিবিরের শীতবস্ত্র বিতরণ

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে রহস্যময় বার্তা

ইউজিসির আয়োজনে বাকৃবিতে গবেষণা কার্যক্রমের অগ্রগতি নিরীক্ষণ বিষয়ক কর্মশালা

বিশ্ববিদ্যালয়ের ফটকে নেই নামফলক, পথ হারালেন অতিথি শিক্ষক

রাজশাহীতে পশুর চামড়া পাচার রোধে সতর্ক বিজিবি