রবিবার, 15 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে তৃতীয় অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সামাজিক বিজ্ঞান অনুষদ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪ - ৯:০৫ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) অনুষ্ঠিত তৃতীয় অন্তঃঅনুষদীয় ফুটবল প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস (সামাজিক বিজ্ঞান) অনুষদ।

রবিবার (১৫ ডিসেম্বর ) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠ-১ এ কৃষি অনুষদ বনাম সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিস অনুষদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর ৬ মিনিটের মাথায় তানজীমের গোলে এগিয়ে যায় সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ। উত্তেজনাপূর্ণ এই ম্যাচটিতে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ০-১ গোলে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শরীরচর্চা ও শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ মাহবুব উল হাসান’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ  এনামউল্ল্যা, বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শফিকুল ইসলাম সিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, বিভিন্ন অনুষদের ডীনসহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা। 

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্ল্যা বলেন, একটা জিনিস তোমাদের সবার মনে রাখতে হবে আমি একটা কথা সব সময়ই বলি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের উপযুক্ত স্থান হলো খেলার মাঠ। তোমরা খেলায় নামার আগে দুই দলই সমান ভাবেই খেলায় নেমেছো এখানে কোনো বৈষম্য ছিলো না। খেলায় নামার পর হয়তো কোনো দলের কিছু টেকনিকের কারণে কেউ জয়ী হয়েছো আর কেউ হেরে গেছো, তোমরা কিন্তু সেইটা মেনে নিয়েছো। আর  এমন বৈষম্যহীন মানসিকতা নিয়েই তোমাদের সর্বত্র ছড়িয়ে পড়তে হবে।

তিনি আরও বলেন, সারা দেশটাকে, আমাদের সমাজটাকে এমন ফুটবল খেলার মাঠের মতো তৈরি করতে হবে ৷ যেখানে কোনো বৈষম্য,অবিচার, অন্যায় থাকবে না৷ আর এইসব বৈষম্য,অবিচার-অনাচার দূর করার মাধ্যমে তোমরা সত্যিকারের বিজয় দিবসের মূল স্পিরিটটা আমরা ধরে রাখতে পারবো ৷ এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, বিজয় দিবসের সৌন্দর্য, আনন্দ আমরা সবার মাঝে ছড়িয়ে দিবো, একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পূর্ণ গণতান্ত্রিক, মর্যাদাশীল,আত্ননির্ভরশীল ও স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে পৃথিবীর বুকে বাংলাদেশকে তুলে ধরতে পারবো।

টুর্নামেন্টে সেরা গোলরক্ষক নির্বাচিত হয় সেলিম (সোশ্যাল সায়েন্স এন্ড হিউম্যানিটিস অনুষদ), ম্যাচ সেরা গোলদাতা এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় তানজীম (সামাজিক বিজ্ঞান অনুষদ)। 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় ঘাটনগর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

যশোরে দু’মামলায় জামিন পেলেন জেলা আ’লীগের সভাপতি মিলন

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জামায়েত ইসলামীর কড়া বার্তা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ

নড়াইলের লাহুড়িয়ায় ভাংচুর ও লুটপাট 

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কিং নিষেধাজ্ঞা উপেক্ষিত: জরুরি সেবায় বিঘ্ন

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি তারিকুজ্জামান লিটু, সাধারণ সম্পাদক তুহিন

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপিত

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০