শুক্রবার, 25 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গুচ্ছ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫ - ৩:২০ অপরাহ্ন

মো.জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রথম একাডেমিক ভবনে এই পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদানকেন্দ্রের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, “খুব চমৎকার ও মনোরম পরিবেশে শিক্ষার্থীরা পরিক্ষা দিচ্ছে। এখন পর্যন্ত আমরা কোন জটিলতা দেখতে পাই নি। আশা করি প্রশ্নের মানও যথেষ্ট ভালো হয়েছে এবং পরবর্তী দুই ইউনিটের পরিক্ষাও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।” বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একাডেমিক ভবন ১ কেন্দ্রে আয়োজিত এই পরীক্ষায় মোট ৫৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ও ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা করে। পরীক্ষার্থীদের সেবায় ক্যাম্পাসে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়। কেন্দ্রের পরিবেশ ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও পরিক্ষার্থীরা। উল্লেখ্য, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ২ মে এবং ‘এ’ ইউনিটের পরীক্ষা ৯ মে অনুষ্ঠিত হবে। মো.জিসান রহমান ০১৫৪০৫৩৬২৩৭ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ফিলিস্তিনের প্রতি সংহতিতে বুটেক্সিয়ানদের ‘মার্চ ফর গাজা’য় যোগদান

বাংলাদেশ দলে গোলমেশিন হয়ে উঠতে পারে জায়ান হাকিম, অপেক্ষা কেবল সময়ের

দখল নিতে চায়ের দোকানে তালা জবি ছাত্রদল নেতার

গোবিপ্রবি ঝিনাইদহ জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান

আওয়ামী হামলায় নিহত শহীদ সালাহউদ্দিনের পরিবার নিরাপত্তা ঝুঁকিতে: জুবায়েরের নিন্দা

ময়মনসিংহ বোর্ডে পাশের হার ৫৮ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাটে কৃষক দলের সমাবেশ  অনুষ্ঠিত 

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

ইবিতে স্বাস্থ্যবিধি ও নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষন কর্মশালা