বুধবার, 25 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহের জামালপুর জেলা কমিটির দায়িত্বে নতুন মুখ

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪ - ৭:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহস্থ জামালপুর জেলা সমিতির বার্ষিক সাধারণ সভা এবং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) এই সম্মেলনে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ সফিক উল্লাহ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তৌফিকুল ইসলাম। এতে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটিটি গঠিত হয়। 

ময়মনসিংহ শহরে বসবাসরত সমিতির আজীবন সদস্য ও সাধারণ সদস্যবৃন্দ সভায় আমন্ত্রিত ছিলেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভার প্রথম অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করা হয় এবং ৩ মাস পূর্বে গঠিত নির্বাচন কমিশনের আহবানে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কেউ মনোনয়নপত্র না কেনায় উপস্থিত সকলের নিরঙ্কুস সমর্থন নিয়ে, সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জনাব তৌফিক নির্বাচন পরিচালনা সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক ডাক্তার হেফজুল বারী এবং সম্মেলন প্রস্তুতি সংক্রান্ত উপ-কমিটির আহ্বায়ক জনাব মাহবুবুল হক বাবুল সহ সমিতির সকল সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে তিনি দায়িত্ব পালনকালীন সময়ে জামালপুর সমিতিকে অনন্য উচ্চতায় নিয়ে যাবার প্রত্যাশাও ব্যক্ত করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

খুবিতে প্রথমবর্ষের ওরিয়েন্টেশন ও কোর্স রেজিস্ট্রেশন তারিখ ঘোষণা

ইবিতে আবৃত্তি আবৃত্তি ও কণ্ঠতরঙ্গের আবৃত্তি অনুষ্ঠান

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রাজনীতিমুক্ত পাবিপ্রবি ক্যাম্পাসে প্রকাশ্যে ছাত্রদলের কর্মসূচি

শেকৃবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

ঢাবির আরবি ভাষা ও সংস্কৃতি বিভাগ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ময়মনসিংহে ১২হাজার পিস ইয়াবাসহ দুই নারী গ্রেফতার

আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচে পবিপ্রবির আইন অনুষদের দাপুটে জয়

শিক্ষাঙ্গনে অস্ত্রের রাজনীতি: শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জুবায়েরের