রবিবার, 29 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪ - ৭:৫৪ অপরাহ্ন

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী থেকে:

নরসিংদীর বেলাবতে মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে উপসহকারী প্রকৌশলী মো. ফয়সাল মোল্লা (৩১) নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফয়সাল শিবপুর উপজেলার ধানুয়া গ্রামের ফারুক মোল্লার ছেলে। বেলাব উপজেলা প্রকৌশলী অফিসের উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ২০২২ সালে বেলাব উপজেলা প্রকৌশলী অফিসে উপসহকারী প্রকৌশলী পদে যোগদান করেছিলেন তিনি।

জানা গেছে, উপসহকারী প্রকৌশলী ফয়সাল মোল্লা অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে বটেশ্বর গ্রামে যাচ্ছিলেন। বটেশ্বর গ্রামের চানু মিয়ার বাড়ি সংলগ্ন স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাহেন্দ্র ট্রাক্টরের (ইছারমাথা) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় প্রকৌশলী ফয়সাল রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহতাবস্থায় তাকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. মমতাজ সরকার বলেন,‘আমাদের হাসপাতালে তাকে মৃত অবস্থায় আনা হয় সম্ভবত ঘটনাস্থলেই তিনি মারা গেছেন।

বেলাব উপজেলা প্রকৌশলী মো. গোলাম সারোয়ার জানান, অফিসিয়াল কাজে সকালে বের হন ফয়সাল। ২টা ৫ মিনিটে খবর পেয়েছি দুর্ঘটনা হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ‘উপসহকারী প্রকৌশলী নিহতের ঘটনায় বেলাব থানায় মামলার প্রস্তুতি চলছে। মাহেন্দ্রটি জব্দ করা হলেও চালক পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

চলন্ত সিএনজি অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টা

নির্বাচনের প্রস্তুতি নয়, নির্দেশনার অপেক্ষায় সেনাবাহিনী

মাভাবিপ্রবি অর্থনীতি বিভাগের সাথে মোলভি বাড়ি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

ব্যতিক্রমী উদ্যোগে বিজয় উৎযাপন বশেফমুবিপ্রবি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের

মাভাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা, গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ৭ এপ্রিল ‘The World Stops for Gaza’ কর্মসূচিতে অংশ

হোসেনপুরে ইশা ফিলিং স্টেশনের ম্যানেজারকে ৫০ হাজার টাকা জরিমানা

এল নিনোর ছোবলে হুমকিতে কৃষি

মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে গ্রীন ভয়েস ইফতার আয়োজন

হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য ও সচেতনতামূলক নির্দেশনা

BIMSTEC যুব সম্মেলনে বাকৃবি রোভার স্কাউটসের প্রতিনিধিত্ব