সোমবার, 13 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
ALAOL Karim
সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫ - ৭:১২ অপরাহ্ন
মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের উদ্যোগে “মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ” নিয়ে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, অস্ট্রেলিয়ার অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

সেমিনারে সভাপতিত্ব করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. মো. আব্দুল মোমেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রভিত্তিক মাইকেলম্যান ইনকর্পোরেটের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট জনাব সোনিয়া রাজ্জাক।

প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুর রাজ্জাক বলেন, “মার্কেটিং শুরুতে শুধুমাত্র ভোক্তা বিপণনের ধারণায় সীমাবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে এর পরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এটি এখন মানুষের চাহিদা পূরণ, সমাজের পরিবর্তন এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG) অর্জনের একটি কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। বিশেষত ডিজিটাল বিপ্লবের ফলে মার্কেটিং এখন ব্যক্তি-কেন্দ্রিক পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে।”

ড. আব্দুল মোমেন তার বক্তব্যে বলেন, “মার্কেটিং কেবল একটি ব্যবসায়িক কৌশল নয়, এটি এখন একটি বিজ্ঞান, যা প্রযুক্তি, অর্থনীতি এবং সমাজের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের একাডেমিক ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে।”

সেমিনারে মার্কেটিং বিভাগের শিক্ষকদের মধ্যে প্রভাষক কুমার বিশ্বজিৎ সাহা, মাহমুদা আক্তার এবং সুমনা আক্তার সুমি উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা সেমিনারের প্রশ্নোত্তর পর্বে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং আলোচকদের কাছ থেকে তাদের জিজ্ঞাসার উত্তর পান।

উল্লেখ্য, ড. আব্দুর রাজ্জাক ও ড. আব্দুল মোমেনের যৌথভাবে রচিত বই ‘ইন্ট্রোডাকশন টু মার্কেটিং’ নজরুল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত।

সেমিনারে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ক্ষমতায় এলে সবাইকে নিয়ে দেশ পরিচালনা করব: ডা. শফিকুর

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংকট নিয়ে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত

ইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

দেয়াল টপকে এসি পাইপ চুরি— বুটেক্সে নিরাপত্তার ভাঙন

হাবিপ্রবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত

এমসি কলেজে শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

হবিগঞ্জে ২১ লাখ টাকার ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য আটক করেছে বিজিবি

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া ও আন্তঃবিভাগ অ্যাথলেটিকস প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

বিএনপি’র নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পেলেন অধ্যাপিকা নার্গিস বেগম।