মঙ্গলবার, 15 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও হবিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ - ৩:০০ অপরাহ্ন

সুরা ফাতিহা ব্যঙ্গ করে ভিডিও হবিগঞ্জে স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলা নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে হবিগঞ্জে এক দম্পতির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন স্থানীয় আইনজীবী মো. সেলিম আহমেদ।

অভিযুক্ত দম্পতি মোঃ ইব্রাহিম মিয়া ও মুক্তা আক্তার, টিকটকার মুক্তা-ইব্রাহিম নামেই পরিচিত। তারা চুনারুঘাট উপজেলার দক্ষিণ ছয়শ্রী (বাঘাডাইয়া) গ্রামের বাসিন্দা। মামলায় দণ্ডবিধির ১৫৩ (ক) ও ২৯৫ (ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার অভিযোগ প্রসঙ্গে বাদিপক্ষের আইনজীবী জানান, অভিযুক্ত স্বামী-স্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘মুক্ত পরিবহন’ নামের একটি পেজে ধর্মীয় উপাদান ব্যঙ্গ করে একটি কনটেন্ট প্রচার করেন।

ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি আরেকজনের হাতে থাকা খাবারের প্লেটে ধাক্কা দিয়ে ফেলে দেন এবং বিকৃতভাবে সূরা ফাতিহার আয়াত উচ্চারণ করেন। এতে ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে এবং সামাজিক অস্থিরতা তৈরি হয়। মামলার বাদী অ্যাডভোকেট সেলিম আহমেদ বলেন, ‘নব্বই শতাংশ মুসলমানের দেশে এমন অবমাননাকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্বাধীনতার নামে কেউ স্বেচ্ছাচারিতা করতে পারে না।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না-মির্জা ফখরুল

ফুলবাড়ীতে প্রশাসনের বন্ধ করা ইটভাটা আবার চালু: পরিবেশ ও শিক্ষার ওপর প্রভাব।

খানসামায় ৬ প্রতিষ্ঠানে জরিমানা

ভূরুঙ্গামারীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

কুড়িগ্রামের চরাঞ্চলে উন্নয়ন দাবিতে মানববন্ধন ও সংলাপ অনুষ্ঠিত

পবিপ্রবি ফটোগ্রাফি ক্লাবের নতুন কমিটি ঘোষণা

নবীনবীগঞ্জে নারীদের জন্য নান্দনিক মসজিদ

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, সময়সীমা পুনর্বিন্যাসে রাবি-শেকৃবির গবেষকদের সাফল্য