বুধবার, 9 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শহীদদের স্মরণে ইবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
বুধবার, ৯ জুলাই ২০২৫ - ৩:১৪ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের উদ্যোগে জুলাই-আগস্ট শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল সংলগ্ন এলাকায় বৃক্ষ রোপণ করেন সংগঠনটির নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ, যুগ্ম আহ্বায়ক আবু দাউদ ও রোকন উদ্দিন, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রুকনুজ্জামান, রাকিব হাসান সাক্ষর, তৌফিক ও আল-আমিন।

আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “জুলাই-আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা মুক্তিকামী ছাত্র-জনতার ওপর যে গণহত্যা চালিয়েছিল, শহীদদের স্মরণে এই কর্মসূচি হাতে নিয়েছি। বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে একটি বাগান তৈরির পাশাপাশি পুরো ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পরিচালিত হবে। জিয়া ট্রি রোপণের মধ্য দিয়ে আজকের কার্যক্রম শুরু করেছি।”

তিনি আরও বলেন, “আমরা একটি নিরাপদ ক্যাম্পাস, নিরাপদ জনজীবন এবং মানবিক মর্যাদার বাংলাদেশ চাই। সকলে মিলে শহীদদের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যুক্তির লড়াইয়ে প্রস্তুত ৩২টি বিশ্ববিদ্যালয় দল

হাবিপ্রবিতে ৩য় অন্তঃবিশ্ববিদ্যালয় ভলিবল টুর্নামেন্ট উদ্বোধন

আওয়ামীলীগ কোনো রাজনৈতিক দল না, একটা মাফিয়া পার্টি: খুবি শিক্ষক

শিক্ষার্থীদের টাকায় দলীয় টেন্ট বানাচ্ছে ইবি ছাত্রদল

বড়াইবাড়ী যুদ্ধ থেকে পিলখানা হত্যাকাণ্ড: কুড়িগ্রামে জামায়াত আমিরের স্মৃতিচারণ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ মেডিকেল কলেজে স্থায়ী ক্যাম্পাসের দাবীতে জেলা ছাত্রদলের মানববন্ধন

ইবির পাঠ্যসূচিতে স্থান পাচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

তদন্ত কমিশনের বিচার কার্যকাল বিলম্ব হওয়ায় বাকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শ্বশুড়বাড়িতে হামলা: অন্তঃসত্ত্বা স্ত্রীসহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গুরুতর আহত