রবিবার, 8 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে আউটকাম বেজড কারিকুলাম বিষয়ক প্রশিক্ষণ

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪ - ৬:১৯ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) “আউটকাম বেজড কারিকুলাম” বিষয়ক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ ডিসম্বর) সকাল ৯টায়  বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সম্মেলন কক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত কর্মশালার উদ্বোধন করেন।

আইকিউএসি সেল এর পরিচালক প্রফেসর ড. মো. ইকতিয়ার উদ্দীন এর সভাপতিত্বে এবং আই-কিউ এসি  সেল এর সিনিয়র ডেপুটি রেজিস্ট্রার ড. মো. আমিনুল ইসলাম টিটোর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর মো. আবদুল লতিফ।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, শিক্ষকদের (ওবিসি) প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যেখানে ব্যবহারিক দক্ষতা অত্যন্ত মূল্যবান, ওবিসি শিক্ষা শিক্ষার্থীদের তাদের ভবিষ্যত ক্যারিয়ারের জন্য প্রস্তুত করতে এবং বেকারত্বের ঝুঁকি এড়াতে একটি মুখ্য ভূমিকা পালন করবে।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি’র আই-কিউএসি সেল এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ আবদুল মাসুদ এবং এনএফএস অনুষদের ডিন অধ্যাপক শহীদুল ইসলাম । প্রশিক্ষণ কর্মশালায় নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শিক্ষকরা অংশ নেন। বিকেল ৫ টায় উক্ত ওয়ার্কশপ শেষ হয়।

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জবির এআইএস বিজনেস ক্লাবের নেতৃত্বে আদিব-টুটুল

পাবিপ্রবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

উলিপুর গুনাইগাছ ভূমি অফিসে কর্মকর্তা না থাকায়, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম

কুবির বিজয়-২৪ হলে মাদক বিরোধী অভিযানে তিন রুম থেকে মাদকদ্রব্য উদ্ধার

খানসামা উপজেলা শাখা ছাত্র অধিকার পরিষদের কমিটি গঠন সভাপতি- আরিফুল, সম্পাদক- আরিফ

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

‘বেকারদের কর্মসংস্থানের মাধ্যমে আত্ননির্ভরশীল করে তুলতে পারলেই দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে’- ড. মাহাদী আমিন

রুম বরাদ্দে অসন্তোষ, পদত্যাগ করলেন পাবিপ্রবির বাংলা বিভাগের চেয়ারম্যান

রাবিতে ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য বৃত্তি প্রদান