রবিবার, 2 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৪, নিহতদের বাড়িতে শোকের মাতম 

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:৫৫ অপরাহ্ন

নারায়ণগন্জ জেলা প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেটে ঘুরতে যাওয়ার সময় ওসমানীনগর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকার সুলতান উদ্দিন ভূঁইয়ার ছেলে দুবাই প্রবাসী সোহেল ভূঁইয়া (৩৩), সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ান। এছাড়া মুমূর্ষ অবস্থায় সোহেল ভূঁইয়ার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কার জনক বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন, ওসমাননীগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোনায়েম মিয়া। তিনি জানান, সকাল ৭টা ৫০ মিনিটে ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। হাসপাতালে নেয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।
তারা সবাই প্রাইভেটকারের যাত্রী। প্রাইভেটকার যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা শিংলাবো এলাকা থেকে সিলেট ঘুরতে যাচ্ছিলেন। এ ঘটনায় ঘাতক ট্রাককে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।
নিহত সোহেল ভূঁইয়ার ফুফু আসমা বেগম জানান, গত তিনদিন আগে অল্প সময় নিয়ে দুবাই থেকে ভাতিজার সোহেল ভূঁইয়া নিজ বাড়িতে আসেন। আগামী ৫ ফেব্রুয়ারি আবারও দুবাই চলে যাওয়ার কথা ছিল। ভোর রাতে ভ্রমণের উদ্দেশ্যে সোহেল ভূঁইয়া , সোহেল ভুইয়ার শালী সায়মা আক্তার ইতি, জেঠায়েস শামীমা ইয়াসমিন, ও সায়মা আক্তার ইতির শিশু সন্তান আয়ানকে নিয়ে সিলেটে রওনা হন । পরে তারা জানতে পারেন, ওসমানীনগর উপজেলার উনিশ মাইল এলাকায় ঢাকাগামী ট্রাক ও সিলেটগামী প্রাইভেটকারের সংঘর্ষ হয়ে ওই চারজন মারা যান। এছাড়া ভাতিজা সোহেলের স্ত্রী সাবিনা ইয়াসমিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
এদিকে, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত ও আহত সংবাদ পেয়ে নিহতদের পরিবার আত্মীয়-স্বজনদের মাঝে শোকের মাতম বইছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান

জবি শেরপুর জেলা ছাত্রকল্যাণের সভাপতি ওবায়দুল, সেক্রেটারি নাইম

নিশান এনজিও’র কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের চেয়ারম্যানের মামলা

সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি ভিসির

নতুন বইয়ের ঘ্রাণে উচ্ছ্বসিত পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা

মোল্লা কলেজের নারী শিক্ষার্থীর বাজে অঙ্গভঙ্গি, সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীদের তীব্র প্রতিবাদ

পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাসুলকে নিয়ে কটুক্তিকারী রাখালকে গ্রেপ্তার ও আলেপের বিচারের দাবিতে কুবিতে মানববন্ধন

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের পাশে বৃহত্তর কুষ্টিয়া ছাত্রকল্যাণ সমিতি