মঙ্গলবার, 11 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবির হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবারে চড়াও মূল্য, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫ - ৩:২৫ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে অব্যবস্থাপনা সহ খাবারের মান ও দামের মধ্যে অসঙ্গতির অভিযোগ দীর্ঘদিনের। শিক্ষার্থীদের অভিযোগ, নিম্নমানের খাবার, দামের তুলনায় মাছ মাংসের ছোট পিস, সবজির ভিন্নতার অভাব,  ডাইনিং পরিচালনাকারীদের অধিক মুনাফা অর্জনের তাড়না ও প্রশাসনের নির্দেশনা নিয়মিত পালনে অবাধ্যতার জন্য দিন দিন ডাইনিংয়ের খাবারে তাদের আগ্রহ কমছে। তাদের অভিযোগ ডাইনিংয়ে দু’বেলা খাবারেই অতিরিক্ত টাকা গুণতে হচ্ছে যা তাদের দৈনন্দিন জীবনে ভোগান্তি বাড়িয়ে দিচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও তারা বলছেন ডাইনিংয়ের খাবারের স্বাদ, মূল্য, পুষ্টিমান ও পরিচ্ছন্নতা আশানুরূপ নয়। অনেকেই খাবারের দাম বেশি হওয়া সত্ত্বেও পর্যাপ্ত পরিমাণে কিংবা মানসম্মত খাবার পাচ্ছেন না। ফলে শতকরা ৭০ ভাগ শিক্ষার্থী হলে খাবার খাওয়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন এবং বিকল্প ব্যবস্থা হিসেবে ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন দোকানে অথবা নিজেরা রান্না করে খাচ্ছেন। এতে করে ভোগান্তি ও স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।  

 

শিক্ষার্থীরা জানান, হলের ডাইনিংগুলোতে নিম্নমানের চালের ভাত দেওয়া হয়। প্রতিদিনের খাবারের মেন্যুতে থাকে একই রকম আইটেম। অনেকসময় দুপুর ও রাতে একই ধরনের মাছ, মাংস এবং ডিম সরবরাহ করা হয়। এর পরিমাণও খুবই অল্প। কিছু কিছু খাবারের দাম আগের থেকে বাড়িয়েছেন বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

 

সরেজমিনে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস) বিভিন্ন হলের ডাইনিংয়ে খোঁজখবর ও শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছেন। সকলেই ডাইনিং নিয়ে আক্ষেপ ও অস্বস্তি প্রকাশ করেন। প্রস্তাবিত বিজয়-২৪ হলে (বঙ্গবন্ধু হল) খোঁজ নিয়ে জানা যায়, হলটিতে প্রতিনিয়ত ডাইনিং পরিচালনাকারীরা খেয়ালখুশিমতো ডাইনিং পরিচালনা করছেন। শিক্ষার্থীরা এই হলের ডাইনিং সম্পর্কে জানায়, আগের তুলনায় খাবারের মান ও ভিন্নতা কিছুটা বাড়লেও রয়েছে অব্যবস্থাপনা ও মূল্য বৃদ্ধি। তারা জানায়, মাছের পিস দামের তুলনায় নিয়মিত ছোট করা হয়, ডিম-ভাতের মূল্য আগে ৩০ টাকা থাকলেও এখন নেয়া হচ্ছে ৩৫ টাকা, লটপটির মূল্য আগে ছিলো ৩০ টাকা যা বেড়ে এখন ৪০ টাকা করা হয়েছে, স্বল্প পরিমাণ গুঁড়া মাছ আলুর সাথে মিশিয়ে বিক্রি করা হচ্ছে ৪০ টাকায় যা আগে ছিলো ৩০ টাকা। শিক্ষার্থীদের দাবি, মাঝেমধ্যে প্রভোস্ট স্যার তদারকি করতে আসলে কিছু সময় ডাইনিংয়ে ভালো খাবার দেয়ার চেষ্টা করেন কিন্তু সময় যত যায় ডাইনিংয়ের খাবারের মান ইচ্ছে করে তারা কমাতে থাকেন। একই চিত্র দেখা গেছে পবিপ্রবির প্রতিটি হলে।

 

বিজয়-২৪ হলের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী মীর মো. নূরুন্নবী বলেন, “আমরা ডাইনিংয়ে উচ্চমূল্য দিয়েও খাবারের মান সন্তোষজনক পাই না। অনেক সময় খাবারে দুর্গন্ধ থাকে, তরকারিতে পানির পরিমাণ বেশি থাকে, মাংস বা মাছের পরিমাণ খুবই কম। অথচ এর জন্য যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা আমাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে। অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তুকির ব্যবস্থা অর্থাৎ আর্থিক অনুদান প্রদান করে হলের ডাইনিংয়ে খাবারের মান ও দাম শিক্ষার্থীদের নাগালের মধ্যে রাখে। কিন্তু এখানে এর ছিটেফোঁটা নেই। বরং হলের ডাইনিংয়ে ২ বেলা খেতে ১০০ টাকার বেশি লাগে। দিনে তিনবেলা খেলে ১৫০ টাকা খাবারের পেছনে ব্যয় হয় যা সবার পক্ষে ব্যয়বহুল। আমরা চাই অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাইনিংগুলোতে স্বল্প দামে খাবারের ব্যবস্থা করবেন।”

 

এ ব্যাপারে বিজয়-২৪ হলের ডাইনিংয়ের জুনিয়র সহকারী মনির বলেন, আমরা বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি পাই না। ভর্তুকি পেলে খাবারের মানটি আরো ভালো করতে পারবো। তার কাছে খাবারের মূল্য বৃদ্ধি ও শিক্ষার্থীদের ডাইনিংয়ের খাবারে আগ্রহ কমার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেনি।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির হল প্রভোস্টের কনভেনর অধ্যাপক ড. মাসুদুর রহমানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, আমি আসার পর হলের প্রতিটি খাবারের মূল্য ৫ টাকা করে কমিয়েছি ও খাবারের মান বৃদ্ধি করেছি। ডাইনিংয়ে নিয়মিত তদারকি চলে তারপরো দু-একবেলা এদিক সেদিক হয়ে যায়। এ বিষয়ে তিনি শিক্ষার্থীদেরও ডাইনিং পরিচালনাকারীদের উপর  নজরদারির আহ্বান জানান। ভর্তুকির বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, আমরা ডাইনিংয়ে অতিরিক্ত লোকদের বেতন সহ ডাইনিং ভাড়া ফ্রি, পানি, ইলেকট্রিসিটি ও অন্যান্য সুবিধা দিচ্ছি। 

তবে শিক্ষার্থীদের দাবি শুধু আশ্বাস নয় বরং বাস্তবসম্মত পরিবর্তন দেখতে চান তারা। তারা চান, খাবারের মানের উন্নতি ঘটুক এবং দাম যেন যুক্তিসঙ্গত হয় যাতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে হলে থাকা ও খাওয়া চালিয়ে যেতে পারেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোরে সময় টিভির নড়াইল প্রতিনিধির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আলোচিত শুকরনগর ২১ বছরের ছেলে ও ৫২ বছরের মহিলার পরকীয়ার কেলেংকারি বিস্তারিত।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের নতুন কমিটি

বাকৃবিতে ছাত্রদলের সদস্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে নজরুল বিশ্ববিদ্যালয়ে

বাকৃবিতে শীতকালীন সবজি বীজের পরিচর্যা বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল ও রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা সভা