বৃহস্পতিবার, 15 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পরীক্ষা দিতে এসে জাবিপ্রবিতে প্রশাসনের সহযোগিতায় পালিয়ে গেল ছাত্রলীগ নেতা

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ - ১:১৮ পূর্বাহ্ন

 

একাডেমিক পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের তোপের মুখে পালিয়েছেন নিষিদ্ধ ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) শাখার যুগ্ম-আহ্বায়ক সেবক দাস। এ সময় তাকে আটকাতে গিয়ে হামলার শিকার হন এক শিক্ষার্থী।

বুধবার (১৪মে ) ছাত্রলীগ নেতা সেবক দাস বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্স ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি জুলাই আন্দোলনে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের হুমকি ধামকি দিতেন। 

 

জানা যায়, সেবক দাস পরীক্ষা দিতে আসার খবর পেয়ে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষার হলরুমে গিয়ে ডিউটিরত শিক্ষক সহকারী অধ্যাপক ইউসুফ আলীকে তাকে(সেবক) বের করে দিতে বলেন। তিনি অস্বীকৃতি জানিয়ে ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হকের সথে কথা বলতে বলেন৷ চেয়ারম্যান এসে বিভিন্ন নিয়ম দেখিয়ে ছাত্রলীগ নেতাদের পরীক্ষা দেওয়ার প্রশাসনিক অনুমতির পক্ষ কথা বলেন। 

 

প্রায় ঘন্টাখানেক পর শিক্ষার্থীরা তাদের কোন কথা না শুনে ছাত্রলীগ নেতা সেবক দাস কে পরীক্ষার হল থেকে বের করে নিয়ে আসতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তর পরিচালকের সাথে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকে বেরিয়ে আসতে দেয় ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকেরা। এ সময় শিক্ষার্থী সৈকত ইসলামের বিরুদ্ধে ডিপার্টমেন্টে লাথি ও ধাক্কা দেওয়ার নিয়ে শৃঙ্খলা ভঙ্গের লিখিত অভিযোগ করেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা৷ 

 

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে এনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা ও সেবক দাসের বন্ধু হাসিবুল হাসান রনি বাইকে উঠিয়ে নিতে যেতে চাইলে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সৈকত ইসলাম বাঁধা দিলে তাকে ধাক্কা দেয় সেবকের আরো দুই বন্ধু ও ছাত্রলীগের সদস্য রুবেল মিয়া ও রাহাত গালিব সিক্ত। তখন বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হলে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা পালিয়ে যান। 

 

পরবর্তীতে এ নিয়ে ভুক্তভোগী শিক্ষার্থী সৈকত ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্রলীগের সক্রিয় সদস্য সেবক দাস ক্যাম্পাসে ভয়ের রাজনীতি করতো। তার বিরুদ্ধে জুলাই গনঅভ্যুত্থানের পক্ষে থাকা শিক্ষার্থীদের হুমকি দেওয়া সহ আন্দলোনের বিপক্ষে গিয়ে স্বৈরাচারী সরকার ঠেকানো কর্মসূচির অভিযোগ রয়েছে।’

 

 

ভুক্তভোগী শিক্ষার্থী সৈকত ইসলাম বলেন, ‘যখন ক্যাম্পাস শাখা  ছাত্রলীগের সেবক দাস কে ক্যাম্পাস থেকে যখন পালিয়ে যেতে সহায়তা করেছিলেন তখন আমি বাধা দিতে গেলে কতিপয় উগ্র শিক্ষার্থী এবং নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য রুবেল মিয়া, হাসিবুল হাসান রনি এবং রাহাত গালিব সিক্ত, ফয়সাল ইফতি, রাকিব আমাকে মারধর করে এবং আমার উপর দিয়ে মোটরসাইকেল চালিয়ে দেওয়ার চেষ্টা করে হাসিবুল হাসান রনি। জুলাই আন্দোলনে সম্মুখ সারিতে থেকে আন্দোলন করেছিলাম আর আজকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পূনর্বাসন ঠেকাতে গিয়েছিলাম আর এখন মাইর খেলাম। যারা যারা ছাত্রলীগের পূনর্বাসনের জন্য কাজ করেছে তাদেরকে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে।’

 

এ বিষয়ে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাহাত গালিব সিক্ত বলেন, ‘যখন সৈকত মোটরসাইকেল ঠেকানোর জন্য এগিয়ে যায় তখন মোটরসাইকেলের সাথে সংঘাত হওয়ার সম্ভাবনা ছিল তাই তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম।’

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান জানান, ‘আমরা খুব দ্রুতই গণশুনানির মাধ্যমে ছাত্রলীগের বিচার করবো। সৈকত ইসলাম যে অভিযোগ করেছে সেটারও প্রমাণ বিশ্লেষণ করে বিচার করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

প্রসূতি মায়ের ইনজেকশন নবজাতকের শরীরে পুশ! অতঃপর…

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর

ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আটক

পাবিপ্রবিতে গুচ্ছের সি ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের গুনতে হলো দ্বিগুণ ভাড়া

কুবিতে আছিয়ার গায়েবানা জানাজা

গ্রীণ ভয়েস জাবিপ্রবি শাখার নেতৃত্বে তৌসিফ ও হুমায়ুন কবীর

খুবিতে শেষ হলো সংগঠন মেলা, শিক্ষার্থীদের পছন্দের শীর্ষে রোটারেক্ট ও বাঁধন

রাজশাহীর দুর্গাপুরে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় নুরুজ্জামান লিটন 

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।