রবিবার, 13 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫ এর ময়মনসিংহ বিভাগীয় বাছাই সম্পন্ন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১৩ জুলাই ২০২৫ - ১১:১৮ অপরাহ্ন

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয়েছে ২০তম বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড। ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ের প্রাথমিক বাছাই কার্যক্রম আয়োজন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চা কেন্দ্র।

 

রবিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে ৮৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ১৪ থেকে ১৮ বছর বয়সি শিক্ষার্থীদের নিয়ে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

পরবর্তীতে অংশগ্রহণকারীদের জন্য অনুষ্ঠিত হয় বিজ্ঞান কর্মশালা, যা পরিচালনা করেন বিজ্ঞানচর্চা কেন্দ্রের সংগঠক গৌতম কর। এছাড়াও শিক্ষার্থীদের ভ্রাম্যমাণ বিজ্ঞান জাদুঘর পরিদর্শনে নেওয়া হয়। সার্বিক সহযোগিতায় ছিল বিজ্ঞানচর্চা কেন্দ্র, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখা।

 

লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে জুনিয়র ও সিনিয়র, দুই গ্রুপ থেকে ১৫ জন করে মোট ৩০ জনকে জাতীয় পর্যায়ের বাছাইয়ের জন্য নির্বাচিত করা হয়। তারা আগামী ২৬ জুলাই ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় বাছাই পর্বে অংশ নেবে।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন কলেজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার এবং বিশেষ অতিথি ছিলেন এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের পরিচালক (অপারেশন) জনাব ফরিদউদ্দীন আহমেদ। প্রোগ্রামটি সঞ্চালনা করেন বিজ্ঞানচর্চা কেন্দ্র, বাকৃবি শাখার সভাপতি জাবের ইসলাম।

 

অনুষ্ঠান শেষে নির্বাচিত বিজয়ীদের মাঝে সনদপত্র ও মেডেল বিতরণ করা হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গ্রেপ্তার হলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার

সড়ক সংস্কার কাজ পরিদর্শনকালে সঠিক মান বজায় রাখার নির্দেশ বাকৃবি ভিসির

নির্বাচনের প্রস্তুতি নয়, নির্দেশনার অপেক্ষায় সেনাবাহিনী

দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারেনি সরকার

বাহুবলে দুই গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধ শতাধিক, দোকানপাট ভাংচুর 

পাবিপ্রবিতে ফার্মেসি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

হবিগঞ্জে দুই এলাকাবাসীর  সংঘর্ষে আহত ৫০

রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

কুবি শিক্ষার্থীদের অভিনব আয়োজন কাকা সমাজ