মঙ্গলবার, 3 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবি ইনোভেশন হাব বাস্তবায়ন কমিটির সভা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪ - ৯:৫৮ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ইনোভেশন হাব তৈরি কার্যক্রম বাস্তবায়ন কমিটির দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সচিবালয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

এসময় কমিটির সভাপতি অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব ও পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ শফিউল্যাহ’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়া কমিটির অন্যান্য সদস্যগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।  

জানা গেছে, ওই ইনোভেশন হাবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভবিষ্যতে সফলতার সাথে ব্যবসা পরিচালনা করতে পারবে এবং নিজে উদ্যোক্তা হয়ে বড় বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে। সে জন্য হাব হতে নানা প্রকারের প্রশিক্ষণ প্রদান করা হবে। এ কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সরাসরি যুক্ত থাকবেন। আগ্রহী ছাত্র-ছাত্রীদের সম্ভাবনাময় আইডিয়াগুলো বাছাই করে সে আইডিয়ার ওপর বিভিন্ন প্রশিক্ষণও প্রদান করা হবে। 

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এই হাব তৈরি এবং সঠিকভাবে পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে কমিটিকে কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, দেশে ইনোভেশন সংস্কৃতি তৈরি এবং প্রযুক্তি ভিত্তিক স্টার্টআপসমূহের বিকাশের লক্ষ্যে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের আওতাধীন ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকোসিস্টেম উন্নয়ন প্রকল্পের মাধ্যেমে বিশ্ববিদ্যালয়ে ‘ইনোভেশন হাব’ তৈরীর কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে উল্লেখিত কমিটি গঠিত হয়েছে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রোনালদোর দ্বিতীয়ার্ধের গোলেই সমতা, ট্রাইব্রেকারে পর্তুগালের শিরোপা জয়

বাংলাদেশে প্রায় দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

সিদ্ধিরগঞ্জে পৃথক দুটি স্থানে নারী-পুরুষের ঝুলন্ত লাশ উদ্ধার

যবিপ্রবি দিবসে এন্টি ড্রাগ সোসাইটির সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

হাবিপ্রবির বিভিন্ন স্থাপনা থেকে মুজিব ও শেখ হাসিনার নাম ভেঙে ফেললো শিক্ষার্থীরা

সাদামাটা আয়োজনে গবির ২৭ বছরপূর্তি আয়োজিত

যবিপ্রবির সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ভাসানী বিশ্ববিদ্যালয়ে সনদ পেতে ঘুরতে হয় সাত দপ্তরে, ভোগান্তিতে শিক্ষার্থীরা

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল

ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে শেকৃবি তে বিক্ষোভ মিছিল