মঙ্গলবার, 4 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির উপাচার্য কার্যালয়ে তুমুল হট্টগোল, সাংবাদিক ঢুকতে বাঁধা ছাত্রদলের

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫ - ৪:৩৭ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সকল পদ থেকে আওয়ামী ফ্যাসিস্টদের অপসারণের দাবিতে উপাচার্য কার্যালয়ে হট্গোলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে প্রক্টর এবং উপ-উপাচার্যের সঙ্গে এ হট্টগোল হয়। এর আগে উপাচার্যের কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা সাংবাদিকদের বের করে দেয়। 

 

এসময় বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলসহ শিক্ষক-কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদলের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বৈষম্যবিরোধীরা দোষীদের বিচারের জন্য উপাচার্যকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কার্যালয় ত্যাগ করে।

 

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও দাপ্তরিক পদ থেকে ফ্যাসিস্টের দোসরদের অপসারণের দাবিতে বেলা সাড়ে ১২টায় উপাচার্যের কার্যালয়ের সামনে বিএনপিপন্থী কর্মকর্তা-কর্মচারী ও শাখা ছাত্রদলের নেতাকর্মীরা হট্টগোল শুরু করে। পরে দুপুর পৌঁনে ১ টার দিকে জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদ, তৌহিদুল ইসলাম, আলিনুর রহমান, উল্লাস মাহমুদ ও সাবিক জোয়ার্দার সহ অন্যান্য কর্মীরা ভিতরে থাকা সাংবাদিকদের বের করে দেন। 

 

একপর্যায়ে উপাচার্যের কার্যালয়ে উপ-উপাচার্য ও প্রক্টর বডির মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এসময় কক্ষের মধ্যে উচ্চবাচ্য শুনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে ঢোকার চেষ্টা করলেও ছাত্রদল কর্মীরা তাদেরকে বাঁধা দেয়। পরে তাদেরকে উপেক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে ঢুকলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। 

 

এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামানকে ‘জামায়াত’ বলে আখ্যা দিলে দুজনের মধ্যে উচ্চবাচ্য সৃষ্টি হয় বলে অভিযোগ প্রক্টরের। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ ঘটনায় জড়িতদের বিচার দাবিতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে কার্যালয় ত্যাগ করেন শিক্ষার্থীরা। 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, আজকের এই ঘটনা আমাদের জন্য লজ্জাজনক। আমি দোষীদের বিষয়ে ব্যবস্থা নেযার জন্য ৪৮ ঘন্টা সময় দিয়েছি। এরমধ্যে বিচার না করলে শিক্ষার্থীরা অন্য ব্যবস্থা নিতে নিতে বাধ্য হবে।

 

উপ উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, উপাচার্য কার্যালয়ে এক জুনিয়র শিক্ষক আমার সঙ্গে খারাপ আচরণ করেছে। উপাচার্য এর বিচার না করলে আমি বিষয়টি অন্যভাবে দেখবো।

 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, উপাচার্যের কার্যালয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। যেহেতু শিক্ষকদের মধ্যে ঝামেলা হয়েছে সেহেতু আমরা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেব। এ বিষয় নিয়ে কোনো তদন্ত কমিটির দরকার নেই। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ মহানগরের সদস্যসচিবের ওপর হামলা

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

রাজশাহী-৫ এর মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপন

দ্রুত ধর্ষকের শাস্তির দাবিতে রাজপথে নামলেন পাবিপ্রবি শিক্ষার্থীরা

ব্যতিক্রমী উদ্যোগে বিজয় উৎযাপন বশেফমুবিপ্রবি চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের

রাবিতে ইউনিস্যাব’এর উদ্যোগে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশিপ সামিট-২০২৫’ অনুষ্ঠিত

ইবির মহেশপুর ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে মহিউদ্দিন ও‌ রিয়ন

পাবিপ্রবিতে ফটোগ্রাফি সোসাইটির নতুন কমিটি গঠন

শহীদ সালাহউদ্দিনের ভাইয়ের আবেগঘন আহ্বান: ত্যাগ ও ইনসাফের পক্ষে চাইলেন ভোট