শনিবার, 24 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

এবার বাপ্পী – মোমেনের দায়িত্বে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব 

প্রতিবেদক
ALAOL Karim
শনিবার, ২৪ মে ২০২৫ - ১১:৫৪ পূর্বাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি :- 
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যবস্থাপনা বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবুল আবছার বাপ্পি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মোমেন আহাম্মেদ।
শনিবার (২৪ মে) ক্লাবের অফিশিয়াল ফেসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির ঘোষণা দেওয়া হয়। নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পিয়াল সাহা (হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগ, ২০২১-২২), যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া সুলতানা (ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ২০২১-২২) এবং সাংগঠনিক সম্পাদক মো. সারওয়ার হোসেন (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, ২০২১-২২)।
নবনির্বাচিত সভাপতি আবুল আবছার বাপ্পি বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই ক্লাবটি শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, দক্ষতা উন্নয়ন এবং পেশাগত স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা পূর্ববর্তী সাফল্যের ধারাবাহিকতা রক্ষা করে আরও বেশি দায়িত্বশীল হয়ে কাজ করতে চাই। বিশ্বাস করি, ছোট ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তনের সূচনা হয়। আমাদের লক্ষ্য— শিক্ষার্থীদের ক্যারিয়ার সচেতন করে গড়ে তোলা, প্রয়োজনীয় দক্ষতায় দক্ষ করে তোলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে তাদের ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়তা করা। সবার দোয়া চাই, যেন সত্যিকারের পরিবর্তন আনতে পারি।”
সাধারণ সম্পাদক মোমেন আহাম্মেদ বলেন, “আমরা নিয়মিতভাবে ক্যারিয়ার-সংশ্লিষ্ট সেমিনার, ওয়ার্কশপ, গাইডলাইন ও প্রতিযোগিতা আয়োজন করে থাকি। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবন ও ক্যারিয়ারের প্রতিযোগিতায় নিজেকে তৈরি করতে পারছে। ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ক্যারিয়ার ক্লাবকে আরও সমৃদ্ধ করতে চাই এবং একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। সবার ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ২০১৮ সালে প্রতিষ্ঠিত নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। ক্লাবটি নিয়মিতভাবে ক্যারিয়ার গাইডেন্স, সিভি ও ইন্টারভিউ প্রস্তুতি, চাকরি বাজার সম্পর্কে ধারণা প্রদান, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সংযোগ এবং প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টে কাজ করে আসছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সোনারগাঁ উপজেলায় দখলবাজিতে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

পদত্যাগের দাবিতে উপাচার্য কার্যালয় তালাবদ্ধ করলেন ববি শিক্ষার্থীরা

জিমনাসিয়াম নেই, অডিটোরিয়ামও না— মাভাবিপ্রবি দেখে হতাশ-ঢাবির অধ্যাপক ড. কামরুল হাসান মামুন

মার্চ ফর ফেলানী: সীমান্তে আমরা আর লাশ দেখতে চাই না- সারজিস আলম

রাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা, পাল্টাপাল্টি অবস্থানে কর্মবিরতির ডাক অফিসার সমিতির

ট্রেনের টিটিই কর্তৃক ববি শিক্ষক-শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় প্রতিবাদ

প্রকৌশলী নিয়োগে বৈষম্যের বিরুদ্ধে জাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

নারায়ণগঞ্জে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে আটক ৪

শহীদ আবু সাঈদের কবরে রাবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

শিক্ষার্থীদের দাবির মুখে মাভাবিপ্রবিতে প্রধান ফটকের সংস্কার