শুক্রবার, 11 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নির্বাচন না হওয়ার কারণে ঐ সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে : ইবি সহ-সমন্বয়ক

সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
সাব্বির আহমেদ, ইবি প্রতিনিধি
শুক্রবার, ১১ জুলাই ২০২৫ - ৯:৫১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির সৌরভ বলেন, আমরা তাদের মুখে বারবার শুনি নির্বাচন না দিলে নাকি দেশের আইন-শৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে না। কিন্তু আমরা এটাও দেখতে পাই যে নির্বাচন না হওয়ার কারণে ওই সংগঠনটি সবচেয়ে বেশি খুনের রাজনীতি করতেছে, এই খুনের রাজনীতি তারাই কায়েম করতে চায় আর তারাই বলতেছে নির্বাচন চাই।
চাঁদা না দেওয়ায় যুবদল নেতা কর্তৃক সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ী হত্যার প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল শেষে তিনি এই কথা বলেন। প্রতিবাদ মিছিল টি বিশ্ববিদ্যালয়ের জিয়া মোর থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা প্রদক্ষিণ করে ডায়না চত্বরে শেষ হয়।
উক্ত সমাবেশে ইয়াসিরুল কবির আরও বলেন, আমরা দেখতে পাই গত ১৭ টি বছর একটি সরকার স্বৈরাচার কিভাবে কায়েম করেছিল, কিভাবে একটা সরকার মিডিয়াকে কন্ট্রোল করেছিলে, আমারা আজকে দেখতে পেরেছি যে আজ ১১ জুলাই কিভাবে একটা ব্যবসায়ী ভাইকে চাঁদা এরজন্য কিভাবে নৃশংস নির্মমভাবে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশ।
এসময় শিক্ষার্থীরা, ‘বিএনপি যুবদল, তুই খুনি তুই খুনি’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক একশন’, ‘যুবদলের বিরুদ্ধে, ডায়রেক একশন’ ইত্যাদি স্লোগান দিতে থাকে।
সামাবেশে শিক্ষার্থীরা বলেন, আমরা ২০১২ সালের বিশ্বজিৎ দেখেছি, ২৪ এর গণ আন্দোলন দেখেছি, এখান থেকেও যদি কেউ শিক্ষা না নেয় তাহলে আরেকটা জুলাই বিপ্লব সংঘটিত হতে সময় লাগবে না। আমরা ব্যক্তির দায় কোন দলকে দিতে চাই না, কিন্তু সেই দল যদি নতুন করে ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, ছাত্র জনতা বসে থাকবে না। এই স্বাধীন বাংলা তে যারা এরকম ফ্যাসিবাদী শাসন কায়েম করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে স্বাধীন সংগ্রামী ছাত্র জনতা এগিয়ে আসবে, আমরা বসে থাকতে জানি না, অন্যায় কে মেনে নিতে জানি না, আমরা জুলাই যোদ্ধা। যে দল হোক, যে দর, সে রং হোক, যেখানেই অন্যায়, সেখানেই প্রতিবাদ। 
এখন পর্যন্ত নির্বাচন হয়নি। আপনারা যদি আপনাদের রূপ আগেই দেখিয়ে দেন তাহলে এই মাধ্যমে জনতাকে আপনি কী মেসেজ দিচ্ছেন, জনতাদের কাছে আপনার অবস্থানকে ও মেসেজকে ক্লিয়ার করুন। এই যে হত্যাযজ্ঞ চালু হয়েছে, এই হত্যাকান্ডের প্রকাশ্য শাস্তি চাই আমরা, আর যদি কঠিন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের আন্দোলন আমরা আরও তীব্রতর, তীব্রতর গড়ে তুলব।
উল্লেখ্য, রাজাধানীতে চাঁদা না দেওয়ার মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে এ ঘটনা ঘটে। সেদিনই পুলিশ যুবদল নেতা মঈনসহ দুজনকে আটক করেছে। ঘটনাস্থলে উপস্থিত শতাধিক মানুষের সামনে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের ভয়াবহতা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে সমালোচনা সৃষ্টি হয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত