রবিবার, 4 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে “বোরো বীজ ধান কর্তন-২০২৫” উদ্বোধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ৪ মে ২০২৫ - ১:৪৬ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) “বোরো বীজ ধান কর্তন-২০২৫” এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা শাখায় ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। প্রধান খামার তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মো. জিয়াউর রহমানের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবিরসহ অন্যান্য আমন্ত্রিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “যেকোনো ফসল উৎপাদনে বীজই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। বীজ থেকেই কৃষকেরা পরবর্তী বছরের জন্য উৎপাদনের প্রক্রিয়া শুরু করেন।”

তিনি আরও বলেন, “বাকৃবির খামার ব্যবস্থাপনার আওতায় বর্তমানে কম্বাইন্ড হার্ভেস্টারের মাধ্যমে বোরো বীজ ধানের মাড়াই চলছে। এই বীজ ধান বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও বিশ্ববিদ্যালয়ের খামার ব্যবস্থাপনা এই দুটি চ্যানেলের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

২০০ কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের মামলার অনুমোদন

জনপ্রিয় সংগীতশিল্পী জাহিদ অন্তুর লেখা কবিতা ‘চাষী’ প্রকাশিত

আশুরার দিনে নবীজির (সা.) শিক্ষা—ইবাদত ও রোজার মাধ্যমে আত্মশুদ্ধির ডাক

‘স্টার সানডে’ উপলক্ষে বন্ধ থাকছে না খুলনা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

লংগদু জোনের উদ্যোগে দূর্গম পাহাড়ে শীতবস্ত্র বিতরণ ও ফ্রী মেডিকেল ক্যাম্প

আদালতের রায় এবং সরকারি নির্দেশনা কোনটাই মানেন না আনন্দমোহন কলেজের প্রভাষক আবুল বাশার

মুক্তিসরণি সাহিত্য সংঘের সভাপতি মামুন, সম্পাদক সম্রাট

পলিমাটির উদ্যোগে বর্ষবরণ, আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বশেফমুবিপ্রবির প্রথম প্রো-ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসাইন