সোমবার, 19 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে তিন শিশু জখম

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
সোমবার, ১৯ মে ২০২৫ - ১১:৪৬ পূর্বাহ্ন

যশোরে কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। সোমবার (১৯মে) সকাল ৮টার দিকে শংকরপুর ছোটনের মোড়ের এ ঘটনা ঘটে। আহত শিশুদের যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদাত হোসেনের ছেলে সজিব আহম্মেদ(৭), খাদিজাতুল কুবরা(৫) ও আয়েশা সুলতানা(৩) প্রতিবেশী আক্তারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ তোমার শব্দ শুনে শাহাদতের বাসায় যান।

সেখানে তিন সহোদর শিশুকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত শিশুদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি আরো জানান সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি আসার পথে একটি সাদৃশ্য বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। তখন সবুজ সেটি তুলে বাসায় এনে অন্যান্য বোনদের সাথে বল খেলা করছিল। তখন নাড়াচড়াই বোমাটি বিস্ফোরিত হয়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানিয়েছেন, আহত তিনজনের মধ্যে আয়েশা ও সবুজের শারীরিক অবস্থা খারাপ। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।

যশোর কোতোয়ালী থানার এসআই সাইফুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসছে। ঘটনার তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে। যশোর কোতোয়ালী থানার অফিসার্স ইনচার্জ আবুল হাসনাত জানিয়েছেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম আহ তোদের বাড়িতে ও হাসপাতালে অবস্থান করছেন। বিষয়টি তদন্তপূর্বক বিস্তারিত জানানো সম্ভব হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাউফলে বহিরাগতদের ছুরির আঘাতে আহত দুই শিক্ষার্থী

শীতার্তদের মাঝে উষ্ণতা ছড়াচ্ছে ইবি তারুণ্য

পুলিশী হয়রানি ও মিথ্যা মামলায় দাবি করে সাংবাদিক নাদিমের ময়মনসিংহ সংবাদ সম্মেলন

পাবিপ্রবি শিক্ষার্থীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

বিএনপির রেখে যাওয়া মুক্তবাজার অথনীতিকে গত ১৫ বছরে কুক্ষিগত করা হয়েছে আমীর খসরু মাহমুদ চৌধুরী

যবিপ্রবির কর্মচারীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

বাকৃবির ভেটেরিনারি অনুষদের নতুন ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান

নারায়ণগঞ্জে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

বেরোবির এমআইএস বিভাগে সিভি রাইটিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত