সোমবার, 20 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ - ৮:৪১ অপরাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার (২০ জানুয়ারি) যেসব শিক্ষক ‘এটিএফ সাব-প্রজেক্ট-এর জন্য প্রপোজাল জমা দিয়েছেন, তাদের জন্য ‘ওয়ার্কশপ অন ফিনানশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিপেয়ারিং বাজেট আন্ডার এটিএফ সাব-প্রজেক্ট” বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

কর্মশালাটি রিসোর্স পারসন হিসেবে পরিচালনা করেন পাবিপ্রবি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “আমাদের অর্থনৈতিক ব্যবস্থাপনা খুবই জরুরি। এ সম্পর্কে আমি যতটুকু জানি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গবেষণার বিষয়ে আপনাদের ইচ্ছা ও আগ্রহ বাড়াতে হবে এবং এ বিষয়ে যেকোনো ধরনের সাপোর্ট নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় থেকে করা হবে।” 

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এই প্রজেক্টের বিষয়ে সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সভাপতিত্ব করেন ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক অধ্যাপক ড. মো. শামীম রেজা এবং সহযোগিতায় ছিলেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. নূর আলম।

আইকিউএসি’র উদ্যোগে ৫টি অনুষদ থেকে যেসব শিক্ষক প্রপোজাল শিরোনাম জমা দিয়েছেন, তারা কর্মশালায় অংশগ্রহণ করেন। 

সকাল ১০টায় শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে। কর্মশালাটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের ভার্চুয়াল শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এবং বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত “হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট)” প্রজেক্টের আওতায় এটিএফ একটি সাব-প্রজেক্ট। এই প্রজেক্টে ৪ হাজার কোটি টাকা বরাদ্দ আছে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার জন্য ১ হাজার ২’শ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ১০ ফেব্রæয়ারির মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রজেক্ট প্রপোজাল অনলাইন ও অফলাইনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে জমা দিতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড বিজনেসম্যান ওয়েফেয়ার ফাউন্ডেশনের রাজশাহী জেলা সম্মেলন 

ভুট্টা ক্ষেতে মিলল গৃহবধূর লাশ, স্বামী পলাতক

ইবিতে রক্তিমার আয়োজনে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল

স্ক্যাবিস: ছোঁয়াচে ত্বকের রোগ, সতর্ক না হলে ছড়িয়ে পড়বে মহামারীর মতো!

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

হলোখানায় টিসিবি পণ্য বিতরণে অনিয়ম: চেয়ারম্যান-মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ

যোগ্যতা ছাড়াই নিয়োগ, যবিপ্রবি অধ্যাপক ড. ইকবালের বিরুদ্ধে দুদকের মামলা

বছরের শুরুতে নতুন বই ও পুরস্কার তুলে দেন জেলা সদস্য মিনহাজ মুরশিদ