বৃহস্পতিবার, 27 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব, প্রাক্তন শিক্ষার্থীদের মেলবন্ধন গড়ার অঙ্গীকার

প্রতিবেদক
Delowar Mahmud
বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫ - ২:৩৪ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধি: 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশনের ২০২৫-২৬ মেয়াদের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং একটি শক্তিশালী বন্ধন তৈরির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভনের সার্বিক তত্ত্বাবধানে এই কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৭ মার্চ)  গুগল মিটের মাধ্যমে একটি অনলাইন সভায় সর্বসম্মতিক্রমে এই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন আংশিক কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী মোফাজ্জল হোসেনকে সভাপতি এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সাজ্জাদ হোসাইন খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। ৪২ সদস্যবিশিষ্ট এই কমিটিকে “ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং এলামনাই অ্যাসোসিয়েশন (সিইইএ-ডিআইইউ)” নামে অভিহিত করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:

সহ-সভাপতি: ইয়াসিন শেখ ও রিয়াদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক: সাগর চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক: ইউছুফ আলী (সিরাজী), সহ-সাংগঠনিক সম্পাদক: সাদেকুল ইসলাম সেতু ও সাদিক মাহমুদ, কোষাধ্যক্ষ: আতিকুর রহমান, পাবলিক রিলেশন্স ও মিডিয়া সম্পাদক: রনি চৌধুরী, মিডিয়া সম্পাদক: মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক: পল্লব চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক: উজ্জ্বল আল আজিজ, সোস্যাল ওয়েলফেয়ার ও ডেভেলপমেন্ট সম্পাদক: মামুন, সোস্যাল ওয়েলফেয়ার সম্পাদক: বাপ্পারাজ দাস, সহ-সোস্যাল ওয়েলফেয়ার সম্পাদক: সাইমন হাসান ও সৌরভ হোসেন, একাডেমিক ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাহমুদুল হাসান সৈকত, সাংস্কৃতিক সম্পাদক: বাহারুল ইসলাম, সহ-সাংস্কৃতিক সম্পাদক: খালিদ হাসান (টিটু), ফরেন অ্যাফেয়ার্স সম্পাদক: সাব্বিরুজ্জামান, রাশেদুল ইসলাম, ইলিয়াস আহমেদ নিরব, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক:আমেনা,সহ-ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক: কামরুল শেখ, সুমন দত্ত ও মোঃ শাহ আলম, ওমেন অ্যাফেয়ার্স সম্পাদক: ফারজানা আক্তার, মেম্বার কো-অর্ডিনেটর সম্পাদক: রয়েল মন্ডল, ক্রীড়া সম্পাদক: সবুজ কুমার দাম, সহ-ক্রীড়া সম্পাদক: গৌরব দাস ও অন্তর বর্মন, যোগাযোগ ও চিঠিপত্র সম্পাদক: মোঃ রাশেদ, সহ-যোগাযোগ ও চিঠিপত্র সম্পাদক: কুদ্দুস মিয়া, সদস্য: হারুনুর রশীদ, শাহাদাত হোসেন, সোহাগ মিয়া, হামিদুল ইসলাম, সাইফুল ইসলাম সম্রাট ও জুয়েল রানা।

নবগঠিত এলামনাই কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন খান বলেন, “আমাদের প্রধান লক্ষ্য হলো গ্র্যাজুয়েশন সম্পন্ন করা সকল শিক্ষার্থীদের মধ্যে একটি শক্তিশালী যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করা। এর মাধ্যমে, সদ্য গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের কাছ থেকে পরামর্শ এবং চাকরি সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা পেতে পারবে।”

এই নতুন কমিটি ডিআইইউ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং উন্নতির জন্য কাজ করবে বলে আশা করা হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সুরক্ষাকল্পে ছাড়নীতি গ্রহনের দাবিতে ভিসি বরাবর স্বারকলিপি প্রদান করে ববি ছাত্রদল

ববি ক্রিকেট ক্লাবের আয়োজনে আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নড়াইলে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুন্নবীকে প্রত্যাহার করে পুলিশ লাইনে 

কবরস্থানে বাড়ি নির্মাণের পরিকল্পনা

বিমান আছড়ে পড়ে আহমেদাবাদের মেডিকেল কলেজ ছাত্রাবাসে, বহু শিক্ষার্থীর মৃত্যুর শঙ্কা

পাবিপ্রবি শাখার নতুন কমিটি দিয়েছে ছাত্রদল

হাবিপ্রবিতে মৌলিক ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

বাউসিসির সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক ফাহিম

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা

রাজশাহীর তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত দুই জন আহত