বৃহস্পতিবার, 8 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৮ মে ২০২৫ - ৪:৫১ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের প্রথম ইন্টার্নশিপ প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ওই উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ড. তাসলিমা খানম ও প্রভাষক সালমান শাহরিয়ার নিবিড়। অনুষ্ঠানের শুরুতে দুইজন মহাপরিচালককে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, “ইন্টার্নশিপ চলাকালে প্রত্যেক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবে। তাই সবার উচিত বাকৃবির ভাবমূর্তি সমুন্নত রাখা। ইন্টার্নদের কঠোর পরিশ্রম ও শিষ্ট আচরণের মাধ্যমে সফলতা অর্জন করতে হবে। 

এছাড়াও ভবিষ্যতে ইন্টার্নশিপের সময়কাল ছয় মাসে উন্নীত করার আশ্বাস দেন উপাচার্য। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, দায়িত্বশীল শিক্ষকবৃন্দ, মৎস্য অধিদপ্তর ও বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানী-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, তিন মাসব্যাপী এ ইন্টার্নশিপ প্রোগ্রামে ১১টি গ্রুপে বিভক্ত হয়ে মোট ১০৯ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রোগ্রামটি মাৎস্যবিজ্ঞান অনুষদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে এবং এতে সার্বিক সহায়তা দিচ্ছে মৎস্য অধিদপ্তর, ঢাকা এবং বাংলাদেশ ফিসারিজ রিসার্চ ইনস্টিটিউট, ময়মনসিংহ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের মানববন্ধন:

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা

ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মধ্যরাতে মাভাবিপ্রবিতে বিক্ষোভ

ফুলবাড়ী সাংবাদিক ঐক্য পরিষদের আত্মপ্রকাশ ও ইফতার মাহফিল

পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৫০ ভারতীয় সেনা

পবিপ্রবির আইন ও ভূমি প্রশাসন অনুষদের পিঠা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী পালিত

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম