বুধবার, 21 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউ শিক্ষার্থীর মৃত্যুর তদন্তের দাবিতে ছাত্রদলের মানববন্ধন

প্রতিবেদক
Delowar Mahmud
বুধবার, ২১ মে ২০২৫ - ৭:৪৪ অপরাহ্ন

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ 

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির( ডিআইইউ) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং  বিভাগের ৫৩ ব্যাচের (২য় শিফটের) মেধাবী শিক্ষার্থী মাহমুদুল হাসান(২৭)  নিহতের ঘটনায় তদন্তের দাবিতে মানববন্ধন করছে ডিআইইউ ছাত্রদল।

 

বুধবার (২১ মে) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে নতুন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দরা। 

 

ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান চাঁদ বলেন, ফোন খোঁজতে গিয়ে নিখোঁজ  হওয়া এবং পরবর্তীতে মৃত্যু এটা কখনো স্বাভাবিক হতে পারে না। তার রক্তাক্ত দেহ পড়েছিল মেট্রোরেল ১২৫ নাম্বার পিলারের সামনে। যেখানে দুর্ঘটনার কোন আলামত পাওয়া যায়নি। তাহলে কিভাবে সে  দুর্ঘটনায় মারা গিয়েছে?  

 

তিনি আরো বলেন,  নিখোঁজ হওয়ার পরের তিনদিন সে কোথায় ছিল?  আমরা চাই সঠিক তদন্তের মাধ্যমে এই মৃত্যুর রহস্য উন্মোচন করা হোক এবং একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের পাশে থাকবে বলে প্রত্যাশা করি। 

 

উল্লেখ্য, গত  ১৯ মে সোমবার) রাত ১২ টা থেকে ২ টার এর মধ্যে মাহমুদুল হাসানের রক্তাক্ত দেহ মেট্রো রেল ১২৫ নম্বর পিলারে পাশে পাওয়া যায়। পরে পথচারীরা হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুকে ঘিরে ক্যাম্পাসে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।  

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে ক্লাসরুম নিয়ে টালবাহানা করায় শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর

ফুলবাড়ীতে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেফতার

ইসলামী বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি

পোরশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

শতবর্ষী ৫টি কড়ইগাছ কেটে ফেলেছে হবিগঞ্জ জেলা পরিষদ 

নড়াইলে ভ্যান নিয়ে কিশোরকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেপ্তার

স্বাধীনতা দিবসে কুড়িগ্রামে জাতীয় পতাকা অর্ধনমিত, টিএমএসএস-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ

ক্যাম্পাস বন্ধের আগেই ইবিতে চুরি, নিরাপত্তা শঙ্কা

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য