মঙ্গলবার, 22 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবি ব্লাড ব্যাংকের নেতৃত্বে মাসুম ও বশির

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ - ৫:৪৫ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ব্লাড ব্যাংকের নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ফিশারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের শিক্ষার্থী মুর্তজা বশির।

 

সোমবার (২১ এপ্রিল) সংগঠনটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।

 

এছাড়াও উক্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ইফতিয়ার রহমান ইমন, সাকিব হাসান। যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নেয়ামুল, জসীম, নাজমুস সাকিব। অফিস সম্পাদক মোঃ নাজমুস সাকিব, জালিস মাহমুদ। সাংগঠনিক সম্পাদক মোঃ তপু ইসলাম, মোঃ ওয়ারিসুর রহমান, মীর মোঃ নাফিজ হাসান, আল শাহরিয়া রাফিদ। অর্থ সম্পাদক সাকলাইন মোস্তাক, মতেন বিকাশ ত্রিপুরা। প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক নাজমুস সাকিব, ফারদিন আহমেদ আলভী। রক্তদাতা ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক জয় চন্দ্র সাহা, তরিকুল ইসলাম। তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আখতারুজ্জামান, ঋতু খাতুন। মানবাধিকার ও সমাজকল্যাণ সম্পাদক মাহফুজুর রহমান, মোঃ সোহানুর রহমান সজীব। নারী বিষয়ক সম্পাদক ফারিহা সুলতানা, মিস জহুরা আরবী। কার্যনির্বাহী সদস্য এ বি খালেক, নাইম, মোঃ ইব্রাহীম হোসেন, সাদমান ফেরদৌস, এম মেহেদী, ফারহান উদ্দিন, মোসাঃ সাদিয়া খাতুন, সৃষ্টি মজুমদার, মোঃ ফারুক হোসেন, মোঃ হৃদয় হোসেন। সাধারণ সদস্য ফারহান সাদিক, অন্তু রহমান, মোঃ শাহজালাল হোসেন, আহমাদুল্লাহ, হানিফ আহমেদ, মোঃ আরিফ হোসেন, শিহাব কামাল সৌরভ, মোসাঃ লাবনী খাতুন, সাদিকুল ইসলাম, আশিক, মোঃ শামীম হোসেন, সাজ্জাদ ইসলাম মিঠু।

 

যবিপ্রবি ব্লাড ব্যাংক বরাবরের মতোই বিশ্ববিদ্যালয়ের রক্তদানের চর্চাকে এগিয়ে নিতে এবং মানবতার সেবায় অবিচলভাবে কাজ করে যাচ্ছে। নতুন কমিটির অধীনে এই সংগঠন আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ব্যবহৃত চাকুসহ পলাতক আসামি চান্দি বাবু গ্রেফতার

কুড়িগ্রামে সাংবাদিকদের ঐক্য ও সহযোগিতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত

নড়াইলে গাঁজাসহ একজন গ্রেফতার

খানসামা উপজেলা সংলাপ সভা অনুষ্ঠিত

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

ইসকন নিষিদ্ধ ও আগরতলায় দূতাবাসে হামলার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে বিক্ষোভ

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

পোরশায় অনৈতিক কাজে সেনা সদস্য সহ চারজন আটক

বন্দরে পুলিশের অভিযানে দুই ডাকাত গ্রেপ্তার

রাজনীতি নিষিদ্ধ ববিতে নবীনদের ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা