বৃহস্পতিবার, 17 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ - ১১:৩১ অপরাহ্ন

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীর বাগমারা উপজেলার শুভডাঙ্গা ইউনিয়নের মচমইল গ্রামের ইয়ানুচ ফকিরের(৬০)ছেলে আফজাল হোসেন(৪২) ছকিনা খাতুনকে (ছদ্দনাম)বিয়ের প্রলোভন দেখিয়ে পান বরজের মধ্যে নিয়ে ধর্ষণ করে।

বুধবার সকালের দিকে এই ধর্ষনের ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার জানান, ঘটনা ঘটার সময় অভিযুক্ত আফজাল কে হাতে নাতে ধরা হয়। ঘটনার দিন বিকেলে স্থানীয় ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেনের কাছে লিখিত ভাবে অভিযোগ দেওয়া হয়।

উক্ত দিন বিকেল ৩ ঘটিকার সময় চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদী ও বিবাদীদের নিয়ে গ্রাম্য শালিসের আহবান করেন। অভিযুক্ত আফজাল হোসেন তখন গ্রাম পুলিশের হেফাজতে ছিলেন।কিন্তু শালিসে বসার পর চেয়ারম্যান মোশারফের সহযোগিতায় অভিযুক্ত আফজাল লোকচক্ষুর আড়ালে গ্রাম পুলিশের কাছ থেকে পালিয়ে যান। সেই সময় উত্তেজিত জনতার রোষানলে পড়ে চেয়ারম্যান মোশাররফ হোসেন পুলিশের সহযোগিতায় স্থান ত্যাগ করেন।

অভিযুক্ত আফজাল হোসেনের স্ত্রীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমার স্বামী ঘটনার দিন থেকে বাহিরে আছে।শুনেছি আমার স্বামী অসুস্থ। তারপর থেকে আমাদের সাথে আর যোগাযোগ হয়নি এবং সে বাড়িতে আসেননি। গ্রাম্য শালিসে মিমাংসার করার বিষয়ে প্রশ্ন করা হলে শুভডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এসব ধর্ষনের ঘটনার শালিস করার বৈধতা আমার নাই। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই আমি চেষ্টা করেছিলাম মিমাংসা করার। কিন্তু অভিযুক্ত আফজাল অসুস্থ হওয়ার বাহানা করে পালিয়ে গেছে। অভিযুক্তকে পালিয়ে দেওয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার প্রতিপক্ষ ব্যক্তিরা আমার বিরুদ্ধে সাংবাদিকদের এসব মিথ্যা তথ্য দিচ্ছে।

এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ(ওসি) তৌহিদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কোনো ধর্ষনের ঘটনা ইউপি চেয়ারম্যান বিচার-শালিস করতে পারেন না।এখন পর্যন্ত এরকম কোনো অভিযোগ পাইনি।অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

খুবিতে নজরুল উৎসব-২০২৫ অনুষ্ঠিত

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

ডিআইইউতে আল ঈমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট

পাবিপ্রবির শিক্ষার্থীদের ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার অনুভূতি

রূপগঞ্জে আল রাজী স্পিনিং মিলে আগুন

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ডিআইইউতে ১১ দিনের অবকাশ ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নিয়ম বহির্ভূত পতাকা উত্তোলন ও জনপ্রিয় হিন্দি গানে উল্লাস

ইবিতে সিওয়াইবির নবীন সদস্যদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত

ইবিতে দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ