মঙ্গলবার, 29 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবিতে দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ - ১০:২২ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ‘দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে’র যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) সংগঠনটির ২০২৩-২৪ সেশনের নতুন কমিটির অনুমোদন দেয় সংগঠনটির উপদেষ্টারা। 

এতে আব্দুল আহাদ সভাপতি এবং হাসিবুর রহমান সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

২০ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তাজাম্মুল হোসেন ও আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক সাইয়্যেদ উসমান বিন হাসনাইন, অর্থ সম্পাদক জুবায়ের নেছারী, যুদ্ধ অর্থ সম্পাদক এইচ এম আরাফাত, প্রচার সম্পাদক মহিউদ্দিন, উপ সম্প্রচার সম্পাদক সালেক মাহমুদ, দপ্তর সম্পাদক খালিদ হাসান, উপ দপ্তর সম্পাদক আবু বকর, গ্রন্থগার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম নেছারী এবং সাংস্কৃতি বিষয়ক সম্পাদক নিয়াজ মোর্শেদ। এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- ইসমাইল রাহাত, মাজহারুল ইসলাম, ওলিউল্লাহ, গোলাম রাব্বি এবং খালিদ সাইফুলাহ।

নব মনোনীত সভাপতি আব্দুল আহাদ বলেন, আমাদের সংগঠন শুধুমাত্র শিক্ষা ও আদর্শের প্রচার নয়, বরং পরস্পরে মিলর এগিয়ে যাওয়ার একটি প্ল্যাটফর্ম। দারুর সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন সকল সদস্যের উন্নতি, পারস্পরিক সহযোগিতা এবং ইসলামী চেতনার বিকাশে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে।

সাধারণ সম্পাদক হাসিবুর রহমান বলেন, দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন গঠনের মূল লক্ষ্য হলো ছারছীনা দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব এবং সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ছড়িয়ে দিতে এবং একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই।

প্রসঙ্গত, দারুস সুন্নাহ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদ্রাসার সাবেক শিক্ষার্থীদের সংগঠন। এটি ছারছীনা থেকে ইবিতে পড়তে আসা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার উদ্দেশ্যে গঠিত হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন।

মাভাবিপ্রবিতে মার্চ ফর মাকসু কর্মসূচি

নানা আয়োজনে নোবিপ্রবিতে ইইই ডে উদযাপন

ইবিতে প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরের পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

কুড়িগ্রামের দুধকুমর নদীতে চায়না জালের ভয়াল আগ্রাসন, দেশি মাছ বিলুপ্তির পথে

অভিন্ন সুরে এক সুস্থ পৃথিবীর স্বপ্ন নিয়ে ওয়ান হেলথ দিবস

ফুলবাড়ীতে ভুট্টা খেতে অজ্ঞাত লাশ উদ্ধার

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

জয়পুরহাটে পূর্ব শত্রুতার জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৮ জন

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুটেক্স শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল