বুধবার, 8 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নিখোঁজের ৪৮ ঘণ্টা পরে যবিপ্রবি শিক্ষার্থী সজীব হোসেন উদ্ধার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ৮ জানুয়ারি ২০২৫ - ৭:৫৭ অপরাহ্ন

যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক সজীব হোসেনেকে ডিবি পুলিশ উদ্ধার করেছে।

নিখোঁজের ৪৮ঘণ্টা পরে বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এদিন সকালে সজীব সন্ধান না পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজেদ হোসেন কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্রে জানা গেছে, গত ৭জানুয়ারি সন্ধ্যা ৮টা ৪০ মিনিটে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোঃ সজীব হোসন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। তার মোবাইল নম্বর বন্ধ থাকায় পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। ঐদিন রাতে সজীব হোসনের ভাগ্নেকে রাতের খাবারের জন্য বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে বের হন। কিছুক্ষণ পর তার এক বন্ধু জানান, সজীবকে অজ্ঞাতনামা চার-পাঁচজন অপহরন করে আটকে রেখেছে। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং সাধারণ শিক্ষার্থীদের জানায়।

সজীবের রোল নাম্বার ১৯১১৩৭। তার স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার পুটিয়া উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে। তিনি আবু বাক্কারের ছেলে।

সংবাদ পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. আমজাদ হোসেন এবং সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকালে যশোর কোতয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। যার নম্বর ৭৫৯। এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। যদি সজীব হোসনের সন্ধান দ্রুত না পাওয়া যায়, তাহলে যবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করার প্রস্তুতি নিবে বলে প্রশাসনকে জানান।

ডিউটি অফিসার শারমিন জানিয়েছেন, জিডি গ্রহণ করা হয়েছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা হেচ্ছে। পরে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত অভিযানে নামে। পরে ডিবি পুলিশ সদর উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের নাজমুল ইসলাম রকির বাড়ি থেকে তাকে উদ্ধার করেন। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভাষা শহীদদের স্মরণে হাবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধাঞ্জলি

নড়াইলে ৪ দিনব্যাপী শ্রীশ্রী বাবা বুড়ো ঠাকুরের ঐতিহ্যবাহী মেলা

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

পবিপ্রবি ভিসির নববর্ষের কার্ডে খুশি স্থানীয় জনগণ ও ব্যবসায়ীরা

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

রাজশাহীতে সাবেক কাউন্সিলরের মৃত্যু

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় ফুলবাড়ীতে ইফতার বিতরণ

বাকৃবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুহূর্তের মায়াজাল’

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তি শুরু আগামীকাল , ফি ৫০০০ টাকা