সোমবার, 16 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে বিজয় দিবসের বর্ণিল আয়োজন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪ - ৪:৩৩ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। 

সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনীর আয়োজন করা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং সমবেত প্যারেড দলের সালাম গ্রহণ করেন।

এরপর সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ‘মরণসাগর’ এ শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, পেশাজীবী, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ শহীদুল হক, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারসহ শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণে জলবায়ু পরিবর্তনে অর্থায়ন বিষয়ক কর্মশালা

শান্তিগঞ্জে শিক্ষাবিদ মো. আব্দুর রউফ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে হিমাগারের ভাড়া কমালো

বাকৃবিতে জাতীয় “খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য” বিষয়ক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে ৩ হত্যা মামলায় ১২ দিনের রিমাণ্ডে পলক

জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফরমস ক্লাইমেট অ্যাকশন প্রকল্পের ইউনিয়ন লোকমোর্চা সভা

লংগদুতে জায়গা সংক্রান্ত দ্বন্দ্বে আহত কেয়ারটেকার

পবিপ্রবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

ডিআইইউসাসের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

১৬ নভেম্বর পর্যন্ত বাকৃবি শিক্ষার্থীদের অভিযোগ দাখিলের সময়সীমা বাড়ালো গণতদন্ত কমিশন