বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়নের দাবিতে হাবিপ্রবিতে মানববন্ধন

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৪ মে ২০২৫ - ১২:৪৩ অপরাহ্ন

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন এবং সৃজিত নতুন পদে দ্রুত নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (১৪ মে)  সকাল সাড়ে ১১ টায় মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা  বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মৎস্যখাতের উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন অত্যন্ত জরুরি। নতুন যে পদগুলো সৃষ্টি করা হয়েছে, সেগুলোতে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু না হলে দক্ষ জনবল সংকটে ভুগবে মৎস্য অধিদপ্তর। বক্তারা আরও বলেন, নিয়োগ বিলম্বিত হলে মৎস্যবিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের কর্মসংস্থানেও নেতিবাচক প্রভাব পড়বে।

 

সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর ২০১৫সালে “মৎস্য সম্প্রসারণ ও মাননিয়ন্ত্রণ কর্মকর্তা” ৩৯৫টি নতুন পদ সৃষ্টি ও অর্গানোগ্রাম সংশোধনের প্রস্তাবনা উত্থাপন করলেও বিগত দশ বছরেও এর বাস্তবায়ন হয়নি। এই পদ শুধু ফিশারিজ গ্রাজুয়েটদের জন্য।

 

মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ.এস.এম কিবরিয়া বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণ হলে বেকার মৎস্যবিদের সংখ্যা কমে আসবে এবং যথাযথ কর্মসংস্থানের সৃষ্টি হবে, যার মাধ্যমে আমাদের দেশের মৎস্য খাত অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করতে সক্ষম হবে। এছাড়াও মৎস্য চাষীদের উন্নয়ন হবে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবির গবেষণা সংসদের নবীনবরণ অনুষ্ঠিত

বিএনপির প্রস্তাবে দলীয় স্বার্থ রয়েছে, এনসিসিই সমাধান: সারজিস

ধাপকাই গ্রামে মাদক ও অবৈধ রাস্তা নির্মাণে এলাকাবাসী আতঙ্কে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

রাজশাহীতে করোনা শনাক্ত

ইসকন নিষিদ্ধের দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

বরখাস্ত শিক্ষক-কর্মকর্তাদের ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা

বরগুনা জেলা আওয়ামী লীগ এর সভাপতি অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু গ্রেফতার

দক্ষিণ তারাবুনিয়া ছাত্র কল‍্যাণ সংগঠনের ঈদ পুনর্মিলন অনুষ্ঠিত

ভালুকায় রাস্তা সংস্কারের জন্য আবেদন ও দাবি এলাকাবাসীর

পাবিপ্রবিতে নির্মাণাধীন ছেলেদের হল থেকে অর্ধগলিত লাশ উদ্ধার