বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ২৮ মে ২০২৫ - ৮:৩১ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে রকেট লাঞ্চার উদ্ধার হয়েছে। মহানগরীর মতিহার থানা এলাকার মির্জাপুর বউ বাজারে একটি নির্মাণাধীন বাড়ির মাটির নিচ থেকে একটি পরিত্যক্ত রকেট লাঞ্চার শেল উদ্ধার করা হয়েছে। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বোম ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।

২৭ মে সকাল ১০টায় মাটি কাটার সময় শ্রমিকরা শেলটি দেখতে পান এবং সঙ্গে সঙ্গে মির্জাপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান।

ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হাসান ঘটনাস্থলে গিয়ে শেলটি উদ্ধার করেন। পরে বিষয়টি আরএমপির সিটিটিসি বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমানকে জানানো হয়। তাঁর সার্বিক তত্ত্বাবধানে দুপুরে এসআই মো. আমিনুল ইসলামের নেতৃত্বে চার সদস্যের বোম ডিসপোজাল দল শেলটি ধ্বংস করে। ধ্বংসের কাজটি মতিহার থানার আওতাধীন আবহাওয়া অফিসের পেছনের একটি ফাঁকা মাঠে সম্পন্ন হয়।

মতিহার থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মালেক জানান, শেলটি পুরোনো হলেও বিস্ফোরণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবির সাথে স্কয়ার ফার্মার সমঝোতা স্মারক স্বাক্ষর

পাবিপ্রবিতে “এটিএফ সাব-প্রজেক্ট; ফিনানশিয়াল ম্যানেজমেন্ট” বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে বাকৃবিতে ছাত্রফ্রন্টের বিক্ষোভ মিছিল

পবিপ্রবির এএনএসভিএম অনুষদের এল্যুমনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

“ভোক্তা সচেতন হলে পুরো খাদ্য ব্যবস্থাই নিরাপদ হবে”

কুলঞ্জ ইউনিয়নের তেতৈয়া পূর্ব পাড়ায় বার্ষিক সুন্নী মহাসম্মেলন আগামী ২ ফেব্রুয়ারি

নেত্রকোণায় প্লাস্টিক পলিথিন বর্জনের র্যালি ও আলোচনা সভা

ইবি চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

শেকৃবি ডিবেটিং সোসাইটির রজতজয়ন্তী পালন ও নবীববরণ

ইসরায়েলের গুপ্তচর সন্দেহে ৭০০ জনকে আটক করেছে ইরান