বুধবার, 11 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পাবিপ্রবিতে গাইবান্ধা ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

প্রতিবেদক
ভাস্কর, পাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪ - ১:০৬ পূর্বাহ্ন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) গাইবান্ধা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘গাইবান্ধা জোলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেল পাঁচটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের নিচতলায় গ্যালারী-২তে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি মোঃ নুরুল আমিন সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোঃ রেদওয়ানুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইন্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মতিউর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, ইইই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আরিফুল ইসলাম, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোছাঃ মিরা খাতুন সহ অনুষ্ঠানে অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান ও অনুপ্রেরিত করে প্রধান অতিথি ড. মোঃ রেদওয়ানুজ্জামান বলেন, “ জেলা ছাত্রকল্যাণ সমিতির মাধ্যমে সকলের মাঝে একটি শক্ত বন্ধন তৈরি, পরস্পরের সাথে পরিচয় ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। আমি প্রত্যাশা করি এখনো তোমরা যেমন পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসো ভবিষ্যতেও এগিয়ে আসবে। তোমরা এখন থেকে ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করো। তোমরা নিজেদের এমনভাবে গড়ে তোল যেন তোমাদের দেখে মানুষ বলে গাইবান্ধার সন্তান।”

উল্লেখ্য,উক্ত নবীন বরণ ও বিদায় সংবর্ধনায় সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা আয়োজনে মুখরিত ছিলো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে ইউজিসির উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

ইসরায়েলি আগ্রাসনের পেছনে গোপন ষড়যন্ত্র, দাজ্জাল আগমনের ছায়া

ধর্ষণের বিরুদ্ধে ডিআইইউর দ্বিতীয় দিনের আন্দোলন

যবিপ্রবিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠনের উদ্যোগ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

হবিগঞ্জে পৌনে ২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি 

গল টেস্টে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ: নাঈম হাসান

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ