বৃহস্পতিবার, 6 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অভিযান: বন্ধ হলো পাঁচটি ইটভাটা

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি ২০২৫ - ৯:০৮ অপরাহ্ন

পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কঠোর অবস্থান নিয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ফুলবাড়ী উপজেলায় একটি যৌথ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) লঙ্ঘনের দায়ে পাঁচটি অবৈধ ইটভাটার কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানটি ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেহেনুমা তারান্নুমের নেতৃত্বে পরিচালিত হয়। এতে অংশ নেন কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম, ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এবং স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

অভিযানের সময় কিলন স্কেভেটারের মাধ্যমে ইটভাটাগুলোর অবৈধ স্থাপনা ধ্বংস করা হয় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় চুল্লির আগুন নিভিয়ে দেওয়া হয়। এর ফলে ইটভাটাগুলোর কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

বন্ধ হওয়া ইটভাটাগুলো হলো -ডব্লিউ এএইচ ব্রিকস,এবি ব্রিকস,এমএসএইচ ব্রিকস (ফুলবাড়ী-নাগেশ্বরী মহাসড়কের পাশে, কাশিপুর ইউনিয়ন),মেসার্স আলতাব ব্রিকস (নওদাবশ গ্রাম, বড়ভিটা ইউনিয়ন),জে এম এস ব্রিকস (ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে, শিমুলবাড়ী ইউনিয়ন)

কুড়িগ্রাম জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, “পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্যের সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব ইটভাটা বায়ুদূষণের অন্যতম কারণ। আমরা চাই, কুড়িগ্রামের আকাশ ধোঁয়ামুক্ত থাকুক, বাতাস নির্মল হোক, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত হোক।”

পরিবেশবিদদের মতে, এই ধরনের অভিযান পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জনস্বাস্থ্যের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের এই পদক্ষেপ স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে।

প্রশাসন সূত্র জানিয়েছে, কুড়িগ্রামের অন্যান্য উপজেলায়ও এ ধরনের অভিযান চালানো হবে। প্রশাসনের এ উদ্যোগ পরিবেশ দূষণ রোধ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

আজ পবিপ্রবির জনসংযোগ কর্মকর্তা ইমাদুল প্রিন্সের বাবার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

ছাগলনাইয়া সোসাইটি ঢাকা’র বর্ণাঢ্য অভিষেক

নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউটে ফর্ম পূরণ নিয়ে উত্তেজনা, শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডা ও অফিস কক্ষে ভাঙচুর

পোরশায় ৭তম জাতীয় ভোটার দিবস উদযাপন

নারী ফুটবলে অস্থিরতা: কোচ বাটলারের হুঁশিয়ারি, কঠোর অবস্থানে খেলোয়াড়রা

কৃষি অনুষদ ব্যতীত আলোকসজ্জা বঞ্চিত হাবিপ্রবির অন্যান্য একাডেমিক ভবন

যশোরে ছেলের হাতে বাবা;চাচাতো ভাইয়ের হাতে ভাই হত্যার

পাবিপ্রবির চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্র কল্যাণ সমিতির বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

সীমাহীন অব্যবস্থাপনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. তাহ্সিন ফারজানা