বুধবার, 27 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ববির নবনিযুক্ত ট্রেজারারকে যোগদানে শিক্ষার্থীদের বাধা-বিক্ষোভ

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ - ১১:১৯ পূর্বাহ্ন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নবনিযুক্ত ট্রেজারার অবসারপ্রাপ্ত কর্ণেল আবু হেনা মোস্তফা কামালকে যোগদানে বাঁধা দিয়েছেন শিক্ষার্থীরা। এসময়  শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিক্ষোভ ও মানবন্ধন করেছেন। শিক্ষার্থীদের তোপের মুখে যোগদান না করেই ক্যাম্পাস ছাড়তে বাধ্য হন নবনিযুক্ত ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তা মোস্তফা কামাল।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যোগদান করতে আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত ট্রেজারারকে গ্রাউন্ডফ্লোরে আটকে রাখেন এবং দুর্নীতির অভিযোগ তুলে তাকে যোগদানে বাধা দেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ডফ্লোরে রাত ৯টায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধন করেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা নবনিযুক্ত ববি ট্রেজারার অবসরপ্রাপ্ত কর্ণেল মোস্তফা কামালকে আওয়ামী দোসর ও দুর্নীতির দায়ে অভিযুক্ত ব্যক্তিকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যেন যোগদান করতে না পারেন সেই দাবি তুলেন। এর পাশাপাশি এই বিতর্কিত লোককে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ দেয়ার কারণ দর্শানোর দাবিও তুলেন। শিক্ষার্থীরা বলেন, এই মোস্তফা কামাল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সীমাহীন দুর্নীতি করেছেন যার তথ্য-প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এমন দুর্নীতিগ্রস্থ  লোককে আমরা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে দেখতে চায় না।

মানববন্ধনে অংশ নিয়ে রসায়ন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, একটি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় স্বৈরাচারের পুনর্বাসনের চেষ্টা চলছে। আমাদের সদ্য নিয়োগ পাওয়া ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল  স্বৈরাচারের দোসর কলিমুল্লাহর সহযোগী। মূলত কলিমুল্লাহ তার ব্যক্তি স্বার্থ বাস্তবায়নের জন্যই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। ববি শিক্ষার্থীরা কোনো স্বৈরাচারের দোসর কে বরিশাল বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাসে ঢুকতে দিবে না। এর ব্যত্যয় ঘটলে আমরা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তুলবো। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক রাহাত হোসাইন ফয়সাল বলেন, নবনিযুক্ত ট্রেজারার এসেছিলেন যোগদান করতে কিন্তু শিক্ষার্থীরা বাধা দেয়ায় তিনি চলে গেছেন। শিক্ষার্থীরা এই ঘটনার পর একটা মানববন্ধনও করেছেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বাধার মুখে নবনিযুক্ত ট্রেজারার যোগদান না করেই ক্যাম্পাস ত্যাগ করেছেন।

এ বিষয়ে বুলেটিন বার্তা ডেস্ক থেকে সদ্য নিয়োগপ্রাপ্ত ট্রেজারার আবু হেনা মোস্তফা কামাল এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বিরুদ্ধে শিক্ষার্থীরা যে অভিযোগ করছেন তা সঠিক ও সুনির্দিষ্ট কোনো অভিযোগ নয়। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলতে পারতাম। আমি আট বছর ২ মেয়াদে বেরোবি ও কুমিল্লার বিএআইইউএসটি’র রেজিস্ট্রার ছিলাম। বিগত ৪ বছর ধরে আমি বেকার বসে আছি। আমি দুর্নীতি ও বিগত সরকারের দোসর হলাম কখন? এছাড়াও কবে যোগদান করার পরিকল্পনা রয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শিক্ষার্থীরা বিষয়টি বুঝতে পারলে তখন যোগদান করব। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) নতুন কোষাধ্যক্ষ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্ণেল আবু হেনা মোস্তফা কামাল খানকে নিয়োগ দেয়া হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

শহীদ সালাহউদ্দিনের পরিবারের পাশে জামায়াত নেতা মো. মতিউর রহমান

পুলিশ হত্যা মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস কারাগারে

কুড়িগ্রামে ভিজিএফের চার মেট্রিক টন চাল জব্দ: চেয়ারম্যান-বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ

আর, এম, পির অভিযানে গ্রেপ্তার ১৯ জন

ফুলবাড়িয়ার উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে টাকা অত্মসাতের অভিযোগ

ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

ইবির ইইই বিভাগের ২৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম