বুধবার, 19 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবির ইসিই ক্লাবের নতুন নেতৃত্বে রিফাত ও মুজতবা

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ - ৮:২৮ অপরাহ্ন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের ‘ইসিই ক্লাব অব এইচএসটিইউর’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে উক্ত বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ মেহেদী ইসলাম,সহ সভাপতি মোঃ রেজওয়ানুল ইসলাম রিফাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুজতবা রাফিদ।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও যোগাযোগ প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মোঃ কামাল হোসেন এবং প্রভাষক সেলিম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটির কোষাধ্যক্ষ হয়েছেন ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মো. কামাল হোসেন, রেজিস্ট্রার মোঃ রেজওয়ানুর হাসান, সহকারি রেজিস্ট্রার মোঃ শাকিল হাসান, যুগ্ম সম্পাদক মো. তৌফিক বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক শারমিন জাহান হাসান, সহকারী ট্রেজারার মহিমা বিনতে রাসেল।

 নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মুজতবা রাফিদ বলেন,আমাদের ক্লাব সব সময় শিক্ষার্থী উন্নয়ন, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি এবং নতুন নতুন উদ্ভাবনের প্রতি গুরুত্ব দিয়ে কাজ করে আসছে। আগামী দিনে আমরা আরও নতুন উদ্যোগ গ্রহণ করব, যেখানে একাডেমিক ও প্রায়োগিক জ্ঞানকে একসাথে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের এগিয়ে নিতে পারবো।

কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে আফিফ হাসান রেঁনেসা,সহ-প্রচার সম্পাদক মো. মোঃ ফিরোজ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক মোছাঃ মুক্তি খাতুন নির্বাচিত হয়েছেন।

এছাড়াও অন্যান্য পদপ্রাপ্তদরা হলেন, শারমিন আক্তার সাথী, মোঃ হুমায়ুন কবির, ফারজানা ইয়াসমিন জ্যোতি, মোঃ দেলোয়ার হোসেন, শাহরিয়ার হাসান, ফাতেমাতুজ জোহরা, আশরাত জাহান লিরা, মোকাদ্দেস হোসেন রাসেলসহ অন্যান্যরা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নববর্ষে সংস্কৃতির ছোঁয়ায় চঞ্চল বাকৃবি

সড়ক দুর্ঘটনায় যবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

যবিপ্রবিতে রাসায়নিক নিরাপত্তা ও পরীক্ষাগার ব্যবস্থাপনা বিষয়ক জাতীয় সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

গোপালগঞ্জে ট্রাক চাপায় চিকিৎসক নিহত, স্ত্রী আহত

সৌদিআরব পালাতে গিয়ে হবিগঞ্জের  আ’লীগ নেতা ঢাকায় গ্রেফতার

ইবির পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েসের নেতৃত্বে ইমন-মুরাদ

জনগণকে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বললেন ইসরায়েলি সেনাপ্রধান

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক চালককে নির্যাতনের কারণে ওসি সহ ১৫ পুলিশের নামে মামলা

নজরুল বিশ্ববিদ্যালয় স্কিল ডেভেলপমেন্ট ক্লাবের উদ্যোগে বিজকেস-২০২৫ সম্পন্ন