সোমবার, 10 ফেব্রুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে খাস জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত ৫

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২৫ - ৭:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি খাস জমি দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে মো. বেলাল হোসেন (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত বেলাল হোসেন উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মৃত আব্দুল গফুর উদ্দিনের ছেলে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

রাজারহাট থানার ওসি মো. তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিদ্যানন্দ ইউনিয়নের টোংঙ্গার কুটি এলাকায় ২০ শতাংশ খাস জমি নিয়ে আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। কয়েক দিন আগেও এই জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়।

সোমবার সকালে দুই পক্ষ খাস জমি দখলের চেষ্টা করলে ফের সংঘর্ষ বাঁধে। এতে আব্দুল হাকিম গ্রুপের সদস্য বেলাল হোসেন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। সংঘর্ষে উভয় পক্ষের আরও পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য রিয়াজুল ইসলাম বলেন, “২০ শতাংশ খাস জমি নিয়ে প্রতি বছরই আব্দুল জব্বার ও আব্দুল হাকিমের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আজকের সংঘর্ষে আব্দুল হাকিম গ্রুপের বেলাল হোসেন নিহত হয়েছেন। তিনি আব্দুল হাকিমের ভাতিজা।”

ওসি মো. তছলিম উদ্দিন জানান, নিহত বেলাল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাককানইবিতে মহানবীকে অবমাননা , মাদক গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

ময়মনসিংহে বিশ্ব নন্দিত ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারী আসছেন ১৫ ফেব্রুয়ারী

নাগেশ্বরীতে ইয়াবা ফাঁসানোর চক্রান্ত ভেস্তে দিল পুলিশ: নিরপরাধ ২ জন মুক্ত, মূল আসামি গ্রেফতার

দুর্গাপুরে ২৭৮ লিটার চোলাই মদ উদ্ধার

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ

পোরশায় আন্তর্জাতীক নারী দিবস পালিত

রঙিন চালের পুষ্টিগুণ ও বহুমুখী ব্যবহার: বাকৃবির গবেষকদলের নতুন চমক

ফুটবল খেলা দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন যুবক

ডিআইইউর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের ভাবনা, অভিমত ও প্রত্যাশা

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ