শুক্রবার, 18 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ জন

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ - ৯:৫৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ শনিবার (১৯ এপ্রিল) অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা ও বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা গেছে, ‘এ’ ইউনিটে সর্বমোট আসন রয়েছে ১৮৭২টি। পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন মোট ৯৬ হাজার ১৬২জন ভর্তিচ্ছু। সেই হিসেবে আসনপ্রতি লড়বেন প্রায় ৫১ জন শিক্ষার্থী।
উল্লেখ্য, ‘এ’ ইউনিটে কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুষদে ২৬ টি বিভাগ ও ১টি ইনস্টিটিউট রয়েছে।
এর আগে, মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। পরীক্ষা দেয়ার আগ মুহূর্ত পর্যন্ত অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
এবার সব ইউনিটের পরীক্ষা বহুনির্বাচনি প্রশ্নোত্তরে হবে। এবছর পাঁচটি বিভাগীয় শহরে পরীক্ষার কেন্দ্র রয়েছে ৮টি। পরীক্ষা কেন্দ্রগুলো হলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

ইরানের মিসাইল হামলায় কেঁপে উঠল ইসরায়েলের হাইফা

তাড়াশে ট্রিপল মার্ডারের আসমী রাজিবের মৃত্যুদণ্ড

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

পবিপ্রবির ইনস্টিটিউট অব মেরিন ফিশারিজ অ্যান্ড ওশানোগ্রাফির উদ্যোগে কুয়াকাটা সৈকতে বীচ ক্লিনিং

বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি হিমু, সাধারণ সম্পাদক আদিব

মাধবপুরে গ্রাহকের টাকা নিয়ে এনজিও বন্ধু সোসাইটির মালিক উধাও

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ফুলবাড়ীতে কর্মশালা

বাউফলে ১৭ বছরের কিশোরীর মৃত্যু