বৃহস্পতিবার, 5 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিজয়ের মাসে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির রচনা প্রতিযোগিতা

প্রতিবেদক
Md. Jubayer Islam
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ - ৭:৩৩ অপরাহ্ন

মহান বিজয় দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে সরকারি  তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি (সতিকসাস)।

৪ ডিসেম্বর (বুধবার) সতিকসাস’র অফিসিয়াল ফেইসবুক পেইজে এই প্রতিযোগিতার ঘোষণা দেয় সংগঠনটি।

রচনা প্রতিযোগিতার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে: একাত্তর থেকে চব্বিশ: বিজয়ের রূপরেখা। রচনা জমাদানের শেষ সময় বলা হয়েছে ১০ ডিসেম্বর বেলা ১১টা। শিক্ষার্থীরা সাংবাদিক সমিতির কার্যালয়ে সশরীরে গিয়ে রচনা জমা দিতে পারবে।

রচনা প্রতিযোগিতার জন্য জ্ঞাতব্য:

১. অনধিক ৫০০০ শব্দের মধ্যে রচনা A4 সাইজের কাগজে কালো বলপয়েন্ট কলমে লিখতে হবে।

২. কেবল মাত্র তিতুমীর কলেজে স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন।

৩. রচনা মৌলিক হতে হবে।

৪. প্রতিযোগীদের মধ্য থেকে ০৩ জন প্রতিযোগীকে বিজয়ী ঘোষণা করা হবে এবং আরো দশজনকে সৌজন্য পুরুষ্কার দেওয়া হবে।

৫. বিজয়ীদের সাংবাদিক সমিতির কর্মশালার দিন পুরষ্কৃত করা হবে।

জানা গেছে, শিক্ষার্থীরা যাতে একাত্তরের স্বাধীনতার চেতনার প্রতি শ্রদ্ধাশীল হয়, একাত্তর পরবর্তী সকল বিজয় এবং জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের মূল্যায়ন নিজেদের মতো করে করতে পারে, সেই উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে এ রচনা প্রতিযোগিতা।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ও সেলিম প্রধান ওরফে ডন সেলিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গঠন করতে চায় জেনারেল ডাল্লা

জন্মদিনে শহীদ ওয়াসিমের স্মরণে ববিতে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন ও নিরবতা পালন।

৬ দফা দাবি আদায়ে বাকৃবিতে রেলপথ অবরোধ ও স্নারকলিপি প্রদান

ইবিতে ডিজিটাল স্কিল প্রশিক্ষণ সনদ বিতরণ

জাবিপ্রবিতে ছাত্রশিবিরের দুই খাসি ও এক গরু কোরবানি

হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নামাজ ঘর উদ্বোধন

নারায়ণগঞ্জে ২৫ ফেব্রুয়ারি বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে

চেকে দিবা না ক্যাশে দিবা? চাকরি প্রার্থীকে যবিপ্রবির কর্মকর্তা মুকুল

আল্লাহর রাব্বুল আলামিনের বিধানের ভিত্তিত্বে বাংলাদেশ চাই: জামায়াতের আমির