সোমবার, 3 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
সোমবার, ৩ মার্চ ২০২৫ - ৩:০০ অপরাহ্ন

বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের শিক্ষার্থীরা। এসময় তারা এনরোলমেন্ট পরীক্ষায় ফি কমানোর দাবি জানান।

 

সোমবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন করে আইন অনুষদভুক্ত ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, আইন এবং আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক এবং বৈষম্যমূলক ফি বাতিল চাই। বৈষম্যহীন ফি বাতিল চাওয়া আমাদের অধিকার। আমরা কোন অন্যায় আবদার করছি না। বিসিএস সহ অন্যান্য পরিক্ষার ফির সাথে মিল রেখে বার কাউন্সিলের ফি নির্ধারণ করতে হবে। আমরা অধিকাংশই সাধারণ পরিবারের সন্তান। এতো বেশি ফিঃ কারণে আমাদের আবেদন করতে হিমশিম খেতে হয়। টাকা ধার করে আবেদন করতে হয়। অনেক শিক্ষার্থী এই অতিরিক্ত ফির কারণে আবেদনই করতে পারে না। আমরা চাই আইনজীবী হয়ে দেশের জন্য কাজ করব। কিন্তু আমরা যদি বিভিন্ন বৈষম্যের কারণে সেই কাঙ্ক্ষিত জায়গায় না যেতে পারি তাহলে দেশের সেবা করব কিভাবে। 

 

ল এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসাইন বলেন, বাংলাদেশের সকল চাকরিতে ২০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অথচ বার কাউন্সিলে আনাদের বেশি টাকা দিয়ে আবেদন করতে হয়। আমরা চাই অনতিবিলম্বে সকল চাকরির সাথে মিল রেখে বারে ফি নির্ধারণ করতে হবে। নতুবা আমরা আরো কঠোর কর্মসূচি দিব। এতো বড় একটা গণঅভ্যুত্থান হওয়ার পরেও আমরা বৈষম্য থেকে বের হতে পারিনি। সকল চাকরিতে আবেদন ফিঃ একরকম আর বার কাউন্সিল পরীক্ষায় আবেদন ফিঃ আরেকরকম। এটা সম্পূর্ণ বৈষম্য। আমরা এই বৈষম্যের অবসান চাই।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জের পুরোনো ঐতিহ্য ফেরাতে তারা রাজনৈতিক, ব্যবসায়িক ও প্রশাসনিক, গোলটেবিল বৈঠকে

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

সাত দিনের ছুটিতে যাচ্ছে যবিপ্রবি, খোলা থাকছে হল

অফিসে না এসেও পদ টিকিয়ে রেখেছেন চেয়ারম্যান, সেবা বঞ্চিত সাধারণ জনগণ

গভীর রাতে পাবিপ্রবিতে মাদক সেবন অবস্থায় আটক ৪

দেড়টার মধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে জবি প্রশাসন না বসলে সচিবালয় অভিমুখে যাত্রা

খুবিতে ইভটিজিংয়ের অভিযোগে একদিনের ব্যবধানে দুই ব্যক্তি আটক

কুড়িগ্রাম জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

শান্ত-মুশির জোড়া সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ