বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাজী মোহাম্মদ দানেশের সমাধিতে হাবিপ্রবি উপাচার্যের পুষ্পস্তবক অর্পণ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ১১:২৮ পূর্বাহ্ন

হাবিপ্রবি প্রতিনিধি: ঐতিহাসিক তেভাগা আন্দোলনের জনক কৃষক নেতা মরহুম হাজী মোহাম্মদ দানেশ এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোঃ এনামউল্যা।

বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) সকাল   ৯ টায় দিনাজপুরের গোর -ই- শহীদ কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার অধ্যাপক ড. এম জাহাঙ্গীর কবির, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শামসুজ্জোহা, জনসংযোগ বিভাগের পরিচালক মোঃ খাদেমুল ইসলামসহ   অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

পরবর্তীতে  মরহুমের রুহের মাগফেরাত কামনায় দরুদ পাঠ ও মোনাজাত করা হয়।

উল্লেখ্য, হাজী মোহাম্মদ দানেশ ১৯৩০ এর দশকে বাংলার কমিউনিস্ট সংগঠনে সক্রিয় হন। তেভাগা আন্দোলনে অংশ নেয়ার জন্য ১৯৩৮ সালে তিনি পরপর দুইবার গ্রেপ্তার হন। ১৯৩৮ থেকে ১৯৪২ সাল পর্যন্ত তিনি তোলাবাটি আন্দোলন, সুসংদবদ্ধ আন্দোলন, গান্ডি আদায় বন্ধ আন্দোলন, ‘জাল যার জলা তার’ আন্দোলন করেন ও গ্রেফতার হন। তাঁর নাম অনুসারে নামকরণ করা হয় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ডিম দিবস: বাকৃবির পশুপালন অনুষদের ৩৫০০ ডিম বিতরণ

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

হামলাকারীকে খেলতে না দেওয়ায় হাবিপ্রবির অন্ত:বিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট বন্ধের অভিযোগ

ফতুল্লা থানা জামায়াতের শীতবস্ত্র বিতরণ

রাজশাহীতে বাথরুমে করোনা রোগীর মৃত্যু

সুমন ইসলামের দুইটি কবিতা

বিএনপিতে অনুপ্রবেশ রোধে কঠোর নির্দেশনা দিলেন অধ্যাপক মামুন মাহমুদ: “ফ্যাসিস্টদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

ময়মনসিংহে সাংবাদিকদের সাথে গণমাধ্যম সংস্কার কমিশনের মতবিনিময়

প্রকাশ্যে এলো শেকৃবি ছাত্র শিবির