মঙ্গলবার, 1 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কুড়িগ্রামে ধরলা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ - ১২:২০ অপরাহ্ন

কুড়িগ্রামের ধরলা নদীতে ভেসে আসা এক অজ্ঞাত যুবকের (৩২/৩৩) ভাসমান লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (৩১ মার্চ) দুপুরে সদরের কাঁঠালবাড়ী ইউনিয়নের বাংটুর ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়রা ধরলা নদীর বাংটুর ঘাট এলাকায় পানিতে এক যুবকের ভাসমান লাশ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেয়। পরে নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তবে এখনো নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের ধারণা, লাশটি উজান থেকে ভেসে এসেছে।

এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত শাখার (সিআইডি) ক্রাইম সিন ইউনিট খবর পেয়ে লাশের পরিচয় শনাক্তের জন্য নমুনা সংগ্রহ করেছে। নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমতিয়াজ কবির জানান, সিআইডির নমুনা পরীক্ষার পর আগামী দুই এক দিনের মধ্যে পরিচয় জানা যাবে বলে আশা করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর সঙ্গে কোনো অপরাধমূলক কার্যক্রম জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা কিশোরী পরিবারের অভিভাবকদের ৪ দিনব্যাপী দ্রুত আয় বর্ধনমূলক প্রশিক্ষণ

ইবিতে আইইউসানসে’র নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম

আটপাড়ার তেলিগাতী সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠিত 

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

পোষ্যকোটা বাতিলের দাবিতে নোবিপ্রবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধ পিটিয়ে জখম করলো প্রবাসী রতনকে

জুলাই শহিদ দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে স্মরণসভা অনুষ্ঠিত

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়