সোমবার, 7 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অবশেষে ২৪ ঘন্টা পর দুধকুমার নদীতে পাওয়া গেলো হাফেজ সাজিমের লাশ

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
সোমবার, ৭ এপ্রিল ২০২৫ - ৯:১০ অপরাহ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে ডুবে হাফেজ সাজিম (১৪) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (৬ এপ্রিল) দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। দুই দিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর আজ রোববার (৭ এপ্রিল) দুপুরে তার লাশ নদীতে ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পুরাতন বাজার এলাকার বাসিন্দা মতিয়ার রহমানের একমাত্র ছেলে হাফেজ সাজিম তিন বন্ধুর সঙ্গে বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানি ঘাটে গোসল করতে যায়। সাঁতার কাটার একপর্যায়ে সাজিমের বন্ধুরা নদী থেকে উঠে আসলেও সাজিমের কোনো খোঁজ পাওয়া যায় না। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি।

খবর পেয়ে কুড়িগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। শনিবার দিনভর চেষ্টার পরও সাজিমের সন্ধান মেলেনি। আজ রোববার সকাল থেকে আবারো উদ্ধার তৎপরতা শুরু করা হয়।আজ কুড়িগ্রাম ডুবুরি দলের সাথে যুক্ত হয় রংপুর ডুবুরি দল। অবশেষে দুপুর ২টা ৩০ মিনিটের দিকে নিখোঁজ স্থানের প্রায় দুই কিলোমিটার দূরে আয়নালের ঘাট এলাকায় রংপুর থেকে আসা ডুবুরি দল ও স্থানীয় মাঝীদের জালে আটকে নদীতে ভেসে ওঠে সাজিমের লাশ।

সাজিমের মৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, সাজিব মেধাবী ও ভদ্র স্বভাবের ছেলে ছিল। তার অকাল মৃত্যু সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এটি একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

ডিআইইউতে আল ঈমান ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন বিতরণ

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

নিজের মেয়েকে হত্যা করে প্রতিপক্ষকে ফাসানোর চেষ্টা, পিতা গ্রেফতার।

পবিপ্রবিতে ভবিষ্যতের নেতাদের জন্য STEM অনুপ্রেরণামূলক রোল মডেল শীর্ষক সেমিনার

রাজশাহী থেকে বন্যার্তদের পুনর্বাসনে পাঠানো হলো ফান্ডের উদ্বৃত্ত টাকা

সুলতানা রাজিয়া হলের প্রাণী উচ্ছেদ বিজ্ঞপ্তি ঘিরে বাকৃবিতে বিক্ষোভ সমাবেশ

সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

নাগেশ্বরীতে ব্যক্তিগত খামার ও বাগান কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণ, থানায় অভিযোগ দায়ের