রবিবার, 20 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তাড়াশে ট্রিপল মার্ডারের আসমী রাজিবের মৃত্যুদণ্ড

প্রতিবেদক
ফারহান আলমগীর, স্টাফ রিপোর্টার
রবিবার, ২০ এপ্রিল ২০২৫ - ৯:৪২ অপরাহ্ন

সিরাজগঞ্জের তাড়াশে মামা-মামি ও মামাতো বোন হত্যার দায়ে ভাগনে রাজীব কুমার ভৌমিকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুর ৩টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত রাজীব কুমার ভৌমিক (৩৪) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার তেলীপাড়া গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিক ও প্রমিলা রানী ভৌমিকের ছেলে। তিনি হত্যার শিকার বিকাশ সরকারের আপন ভাগনে। সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা ও জেলা জজ আদালত-৩ স্টেনোগ্রাফার মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ২০২৪ সালের ২৭ জানুয়ারি সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার বারোয়ারি বটতলা মহল্লার বাসিন্দা বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও মেয়ে তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা সরকার তুষিকে (১৫) গলাকেটে হত্যা করেন রাজীব। রাজীব বিকাশ সরকারের আপন ভাগনে। এ ঘটনায় নিহত স্বর্ণা রানী সরকারের ভাই সুকমল চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাত নামা ব্যক্তিদের আসামি করে তাড়াশ থানায় মামলা করেন। পরে মোবাইল থেকে পাওয়া মামা-ভাগনের কথোপকথনের সূত্র ধরে রাজিবকে গ্রেপ্তার করে সিরাজগঞ্জ ডিবি পুলিশ।

জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। মামলার তদন্ত শেষে পুলিশ রাজিব কুমার ভৌমিককে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আজ তাকে মৃত্যুদণ্ড প্রদান করেন আদালত।আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল বলেন, আসামি ২০২৪ সালের ৯ ডিসেম্বর উচ্চ আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন। গ্রেপ্তারের পর সাজা কার্যকর করা হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বাকৃবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুহূর্তের মায়াজাল’

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহীর ৬ আসনের ৫ টিতে দলীয় প্রার্থী ঘোষণা

রাজশাহীর ওয়াসার বড় প্রকল্প গ্রহণ প্রশংসনীয়

ইবিতে স্বতন্ত্র ভর্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

বাকৃবিতে উদীচী শিল্পীগোষ্ঠীর ষোড়শ সম্মেলন

জাবিপ্রবিতে ছাত্রদল কমিটির সভাপতি পদে ৫ এবং সাধারণ সম্পাদক পদে ১৪ জন

ছাতক ও জগন্নাথপুরে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ত্রয়োদশ সংসদ নির্বাচন : ২৫ কুড়িগ্রাম-১ আসনে বিএনপির টিকিটের জন্য লড়বেন পাঁচজন

পবিপ্রবির এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে তন্ময় ও কাফি