বুধবার, 29 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হোসেনপুরে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

প্রতিবেদক
মোহাম্মদ খায়রুল ফকির হোসেনপুর কিশোরগঞ্জ
বুধবার, ২৯ জানুয়ারি ২০২৫ - ২:৫৪ অপরাহ্ন

সোশ্যাল ইসলামী ব্যাংকের  তিনটি নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ জানুয়ারী ) ব্যাংকের প্রধান কার্যালয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে আউটলেটগুলো ভার্চুয়ালী যুক্ত থেকে  উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত)  মোহাম্মদ নাজমুস সায়াদাত । এ সময় তিনি বলেন, ‘প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা আমাদের ব্যাংকের সেবা শাখা-উপশাখার পাশাপাশি এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিচ্ছি। আজ যে সব এলাকায় এজেন্ট আউটলেট উদ্বোধন করা হলো, সে সব এলাকার সব শ্রেণি-পেশার মানুষ আমাদের ব্যাংকের সেবা গ্রহণ করবেন। কিশোরগঞ্জের হোসেনপুরের গোবিন্দপুর, টাঙ্গাইল, ইয়াচিন বাজারন  কক্সবাজার থানচড়ি বাজারে নতুন এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো চালু করা হয়েছে।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবুল আহসান মোহাম্মদ হাবিবুর রহমানের  সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে গোবিন্দপুর চৌরাস্তা থেকে ভর্চুয়ালি যুক্ত ছিলেন কিশোরগঞ্জ জেলা ব্রাঞ্চের এসিট্যান্ড ম্যানেজার ইস্কান্দার মির্জা, এসিস্ট্যান্ট অফিসার  আল মুসাব্বির,গোবিন্দপুর  এজেন্ট ব্যাংকের আউটলেটের সাবিকুন্নাহার, বিশিষ্ট সমাজসেবক আলাল মিয়া, ব্যবসায়ী নুরুল ইসলাম, আজিজুল ইসলাম, আবদুল হাই, আউয়াল মিয়া কাঞ্চন মিয়া, ব্যবসায়ী রোস্তম আলী, মাসুদ মেম্বার সহ গোবিন্দপুর চৌরাস্তা বাজারে ব্যবসায়ীবৃন্দ প্রমুখ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

ইসলামী আন্দোলনের তেতুলিয়া ইউনিয়ন কমিটি অনুষ্ঠিত

উলিপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব রানা ফের গ্রেপ্তার

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

যানজট ও হকার সমস্যা সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান

পুলিশি অভিযানে আওয়ামী নেতা আটক: ফ্যাসিবাদ দমন অভিযান

যবিপ্রবির এপিপিটি বিভাগের নাম ও ডিগ্রি পরিবর্তনের দাবিতে ক্লাস বর্জনের এক মাস

নবীন শিক্ষার্থীদের বরণ: আলপনার সাজে পবিপ্রবির বিএ ও সিএসই অনুষদ

সরকারি জলমহালের মাছ অবৈধভাবে ধরার পায়তারার অভিযোগ ওঠেছে  

ঈদের পরদিন বন্ধুদের সাথে ঘোরা হলো না ইবির সাবেক শিক্ষার্থী শোভনের