বৃহস্পতিবার, 31 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ - ৪:০৩ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি)  ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের জিএসটি স্নাতক লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  অডিটোরিয়ামে পবিপ্রবির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সুজাহাঙ্গীর কবির সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান এবং ট্রেজারার প্রফেসর আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মামুন অর রশিদ। পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য। পরে প্রজেক্টরে প্রদর্শনীর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি তুলে ধরেন বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের প্রফেসর ড. মো. শামসুজ্জামান সবুজ। 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান বলেন, আগে তোমরা এক পরিবারের সদস্য ছিলে এখন আরেক পরিবারের সদস্য হলে সেটা হলো পবিপ্রবি। এখন তোমরা আমরা একই পরিবারের সদস্য। তিনি শিক্ষার্থীদের পড়াশোনাসহ আনুষাঙ্গিক সকল কাজ সময়ের কাজ সময় করার আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম সকল নবীনদের ধন্যবাদ জানিয়ে বলেন, আমিও একদিন তোমাদের মত নবীন ছিলাম তখনই ভাবতাম কিভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া যায়। ধীরে ধীরে জানলাম, পরবর্তীতে নিজেই শিক্ষক হওয়ার চেষ্টা করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম এবং এখন তোমাদের মাঝে ভাইস-চ্যান্সলর হয়ে এসেছি। তোমরাও এরকম ইচ্ছা নিয়ে পড়াশোনা করলে একদিন আমার থেকে আরো ভালো অবস্থানে থাকতে পারবে, মা-বাবার মুখ উজ্জল করতে পারবে। তিনি শিক্ষার্থীদের সকল ধরনের বাজে নেশা থেকে দূরে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে পোস্ট গ্রাজুয়েট স্ট্যাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. আতিকুর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. জিল্লুর রহমান, প্রক্টর প্রফেসর আবুল বাশার খান এবং প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মো. মাসুদুর রহমান, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দসহ নবীন শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিরা বক্তব্য রাখেন। 

নবীনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন আতিকুল ইসলাম, মুশফিকুর রহমান, শারমিন আক্তার, হাসিবুল ইসলাম, মো. মামুন, জয়মন্ডল কুন্ড ও সায়মা সুলতানা। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. মহিউদ্দিন। পরে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সভাপতি ও সিএসই অনুষদের ডিন প্রফেসর ড. মো. বেল্লাল হোসেন এর সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে প্রথমবারের মতো জাতীয় ইন্টারডিসিপ্লিনারি সম্মেলন অনুষ্ঠিত

স্বপ্নের রক্তচুক্তি

উলিপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের ওপর ধারাবাহিক হামলার অভিযোগ, সোয়াইদ সরদার সুপ্তর কল রেকর্ড ফাঁস

পাবিপ্রবির রসায়ন বিভাগের নতুন চেয়ারম্যান রতন কুমার পাল

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

শীতার্তদের মাঝে পাবিপ্রবি শাখার গ্রীন ভয়েসের উষ্ণতার আমেজ

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

রায়পুরায় ওয়ার্ড বিএনপি সভাপতিকে লক্ষ করে গুলি, প্রতিবাদে সড়কে আগুন

পোরশায় বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের থানা সম্মেলন অনুষ্ঠিত

পূর্ণোদ্যমে চলছে ইউনিস্যাব রাজশাহী বিভাগের ১২তম স্বেচ্ছাসেবক সংগ্রহ