রবিবার, 19 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী পালন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫ - ৬:০৯ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ময়মনসিংহ বিভাগের জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষক কমপ্লেক্স প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করেন উপস্থিত সকলে।

এসময় বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। আরো উপস্থিত ছিলেন বাকৃবি ছাত্রদলের আহ্বায়ক মোঃ আতিকুর রহমান আতিক, অধ্যাপক ড. সামছুল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান বাদল, অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকারসহ আমন্ত্রিত অতিথি এবং নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অনুসারী সকলকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে সততা, দেশপ্রেম, কর্মনিষ্ঠার মাধ্যমে আগামীতে পথচলা উচিত। শহীদ জিয়ার জীবনাদর্শ যুগে যুগে আমাদের অনুপ্রেরণা দিবে এবং দেশগঠনে পাথেয় হয়ে থাকবে। আমি উপস্থিত শিক্ষকদের জিয়াউর রহমানের কৃষিনীতির উপর অধিকতর গবেষণা-পর্যালোচনার আহবান জানাই।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

‎গুচ্ছের ফল পুনঃনিরীক্ষণে ৩৫১ জন আবেদন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

হবিগঞ্জে বজ্রপাতে কৃষক নিহত, আহত ৩

পবিপ্রবিতে ওয়ার্ল্ড’স পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কারিগরি কর্মশালা

জাবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

তানোরে বিনামূল্যে সার বীজ বিতরণ

যশোর কুইন্স হসপিটালে ‘কুইন্স কেয়ার সার্ভিসের উদ্বোধন’ ঘরে বসেই মিলবে চিকিৎসা

যশোরে কর্মরত চিকিৎসকদের নিয়ে ‘আরএম সিয়ান ইন যশোর’ এর পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ক্যারিয়ার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত