বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাবিতে কলেজছাত্রের মৃত্যু; সহকারী প্রক্টরসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
মো. রাফাসান আলম, রাবি প্রতিনিধি:
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ৭:২৩ অপরাহ্ন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাজশাহী কলেজ শিক্ষার্থী মো. শিমুলের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার রাতে নগরীর মতিহার থানায় নিহত শিমুলের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ২৩ জানুয়ারি রাত ৯টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সায়েন্স বিল্ডিংয়ের সামনে দিয়ে মোটরবাইক নিয়ে যাচ্ছিল শিমুল। এমন সময় ড. খুদরত-ই-খুদা একাডেমিক বিল্ডিংয়ের নিকট পৌঁছালে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা সহকারী প্রক্টর মোটরসাইকেলের গতিরোধ করে জিজ্ঞেস করে। একপর্যায়ে ‘বহিরাগত, ধর ধর’ বলে চিৎকার করে। এ সময় পেছন থেকে কিছু অজ্ঞাতনামা ব্যক্তি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিমুলকে ধাওয়া করে।
এজহারে আরও উল্লেখ করা হয়, এরপর ৩য় বিজ্ঞান ভবন এবং ৪র্থ বিজ্ঞান ভবনের মাঝে বাইকের গতিরোধ করার জন্য ধাওয়া দিতে আসে এবং তাদের মধ্যে অজ্ঞাত একজন শিমুলকে ব্যাডমিন্টন খেলার ব্যাট দিয়ে পেছন থেকে ঘাড়ে আঘাত করে। এ সময় অজ্ঞাত সহকারী প্রক্টরসহ উপস্থিতরা শিমুলের সঙ্গে থাকা মেয়ে জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে চড়থাপ্পর মারে। পরে ক্যাম্পাসের অভ্যন্তরে স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের গেট থেকে পশ্চিমে ৩৫ গজ দূরে নিয়ে শারীরিক নির্যাতন করে। শিমুলের শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে রাবি মেডিকেল সেন্টার ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  
মামলার বিষয়ে আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, নিহত শিমুলের বাবা বাদী হয়ে বুধবার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় রাবির সহকারী প্রক্টরসহ অজ্ঞাত ১৫ জনকে আসামি করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত রহস্য উদ্‌ঘাটিত হবে। আমরা সেই অপেক্ষায় আছি।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শেকৃবিতে নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ

নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন

জুলাই গণঅভ্যুত্থানে জড়িতদের বিচারের দাবিতে ইবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

হাবিপ্রবিতে ক্যারিয়ার ক্লাবের পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

পবিপ্রবি আইকিউএসি-র নতুন পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী

ভাষা আন্দোলনের আলোচিত ও স্মৃতিময় স্থান ময়মনসিংহের বিপিন পার্ক নামফলক স্থাপনের দাবি

বাকৃবির হেলথ কেয়ারে নিম্মমানের স্বাস্থ্যসেবা, ক্ষোভ শিক্ষার্থীদের

‘গ্রীন ভয়েস’ এর পাবিপ্রবি শাখার আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ

জাতীয়তাবাদী শ্রমিকদলের নেতার বিরুদ্ধে পরিবহনে চাঁদাবাজি অভিযোগে শ্রমিকদের মানববন্ধন কর্মসূচীতে হামলা

কুয়েট ভিসির পদত্যাগ দাবি মাভাবিপ্রবিতে বিক্ষোভে উত্তাল পরিবেশ