মঙ্গলবার, 24 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জে পৌনে ২ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে বিজিবি 

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ - ৩:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ

৫ দিনে হবিগঞ্জ বিজিবি জেলার চুনারুঘাট ও মাধবপুর, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় ১৫টি পৃথক বিশেষ অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে মোট ১ কোটি ৭২ লাখ ৯৭ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করা হয়েছে।

৫৫ বিজিবি’র সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাস্থ গুটিবাড়ী বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এবং হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন গুইবিল বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে এক কোটি উনসত্তর লক্ষ ছয় হাজার টাকা মূলের ভারত হতে চোরাইপথে আনা মোবাইল ফোনের ডিসপ্লে, বাই-সাইকেল এবং ভারতীয় গরু জব্দ করা হয়। উক্ত বিশেষ অভিযান ছাড়াও, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন দুধপাতিল, তেলিয়াপাড়া ও সাতছড়ি বিওপি এবং মাধবপুর উপজেলার মনতলা ও হরিণখোলা বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকাগুলোতে বিজিবি কর্তৃক পরিচালিত নিয়মিত অভিযান চলাকালে চোরাকারবারিরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে গেলে, বিজিবি বিভিন্ন প্রকার চোরাচালানী মালামাল জব্দ করেন।

এ সকল মালামালের মধ্যে রয়েছে ০৭ বোতল বিদেশী মদ, ২৫.৮ কেজি ভারতীয় গাঁজা, ৪৩ বোতল ফেনসিডিল, ১৬ ক্যান বিয়ার, ১৩ বোতল ইস্কফ সিরাপ, চা-পাতা এবং বাংলাদেশী মশার কয়েল। আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লক্ষ ৯৫ হাজার ৭০০ টাকা। এছাড়াও, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলাধীন ৫৫ বিজিবি’র অধীনস্থ সিন্দুরখান ও কাকমারাছড়া বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযানে ৯৫ হাজার ৪০০ টাকা মূল্যের ২৪ বোতল ভারতীয় মদ, ফুচকা, চিনি এবং বাংলাদেশী মশার কয়েল আটক করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে আটককৃত দেশী/বিদেশী মালামাল, মাদকদ্রব্য এবং যানবাহন আইনানুগ প্রক্রিয়ায় শ্রীমঙ্গল, চুনারুঘাট ও মাধবপুর থানায় হস্তান্তর করে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

অভিযানের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান বলেন, “উর্ধ্বতন দপ্তরের দিক-নির্দেশনায় আমরা সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে অভিযান পরিচালনা করছি। সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে দেশ ও সমাজকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার। সাম্প্রতিক অভিযানগুলো ৫৫ বিজিবি’র চোরাচালান বিরোধী অভিযানের সফল প্রতিফলন।”

তিনি আরও বলেন, “সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে এইসব দুর্গম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে যাচ্ছে। আমাদের এই তৎপরতা অব্যাহত থাকবে।’ উল্লেখ্য, চলতি জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত ৫৫ বিজিবি পরিচালিত অভিযানে মোট ৩ কোটি ৩০ লাখ ৭২ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন ভারতীয় চোরাচালানি পণ্য, মাদকদ্রব্য ও যানবাহন জব্দ করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজারহাটে জুয়ার আসরে পুলিশের অভিযান: নগদ টাকা ও সরঞ্জামাদি সহ গ্রেফতার ৬

সিলেটের জৈন্তাপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুইজন নিহত

ইসরায়েলের বিরুদ্ধে নতুন ফ্রন্ট গঠন করতে চায় জেনারেল ডাল্লা

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

মার্কেটিংয়ের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ে সেমিনার অনুষ্ঠিত

ইরানে হামলা চালিয়েছেন ট্রাম্প, ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ

পবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ পুনর্বাসনের চেষ্টা করলে ছাত্রসমাজ রুখে দেবে

টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পিঠা উৎসব উদযাপিত

আড়াইহাজারে জামায়াতে ইসলামীর গণসংযোগে সন্ত্রাসী কর্তৃক হামলার নিন্দা ও প্রতিবাদ

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত