রবিবার, 11 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রতিবেদক
মোঃ মাহবুবুর রহমান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
রবিবার, ১১ মে ২০২৫ - ১০:২২ পূর্বাহ্ন

*রূপগঞ্জে স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী সভা অনুষ্ঠিত*

মোঃ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বদেশ কিন্ডারগার্টেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যকরী পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে ইখলাছ উদ্দিন ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া। সঞ্চালনা করেন মহাসচিব মোঃ তাইজ উদ্দিন সিকদার। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহ শিক্ষা সচিব মোঃ ইসমাইল হোসেন।
সভায় ২০২৫ সালের সিলেবাস প্রণয়ন, বার্ষিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান, নতুন সদস্য অন্তর্ভুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ওমর ফারুক মিয়া, পীর মোহাম্মদ পিরু, মোঃ আব্দুল করিম, মোঃ নজরুল ইসলাম, যুগ্ম মহাসচিব মোঃ নুরুল ইসলাম, ইলিয়াস আহমেদ, অর্থ সচিব মোঃ মাহবুবুর রহমান রশিদ, সহ অর্থ সচিব মোঃ আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ শরীফ, সহ সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সবুজ, প্রচার সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক মাহবুবুল আজাদ, শহর দপ্তর সম্পাদক সাদিহা খাতুন, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মোঃ শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ বকুল রহমান, নির্বাহী সদস্য রোকেয়া সুলতানা কনিকা ও খালেদা আক্তারসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়াও আইডিয়াল ইসলামিক স্কুলের পরিচালক প্রিন্সিপাল মোঃ মাহবুবুর রহমান নিজ প্রতিষ্ঠান এসোসিয়েশনের অন্তর্ভুক্ত হতে সদস্য পদ গ্রহণে উপস্থিত ছিলেন।
আসরের নামাজের বিরতির পর সভা পুনরায় শুরু হয় এবং মাগরিব নামাজের পূর্ব পর্যন্ত তা পরিচালিত হয়। সভায় সভাপতি জসিম উদ্দিন ভূঁইয়া শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন পরামর্শ ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

বরগুনা জেলার পিপি এডভোকেট নুরুল আমিনের সনদ ভুয়া, আইনজীবী মহলে বিতর্ক

রাজশাহীতে তিনদিনব্যাপী লোকনাট্য উৎসব শুরু

সাম্য হত্যা: ৩ দফা দাবিতে বাকৃবি ছাত্রদলের কালোব্যাজ ধারণ

পবিপ্রবিতে এএইচএসএ কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্ব সমুদ্র দিবস উদযাপনে মেরিটাইম ইউনিভার্সিটির বিশেষ আয়োজন

চট্টগ্রামে বিএনপি নেতাকে ডেকে নিয়ে হত্যা

রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

হৃদরোগে আক্রান্ত সাবু মামার পাশে দাঁড়ালো ডিআইইউ সাংবাদিক সমিতি

দায়িত্ব গ্রহণ করলেন মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার এডমিরাল খন্দকার আক্তার হোসেন

নড়াইলে হত্যাকাণ্ডের জের ধরে প্রতিপক্ষের বাড়ি থেকে লুট হওয়া মালামাল উদ্ধার করলো সেনাবাহিনী